মেয়েদের জন্য মারাত্মক হতে পারে মাথার যন্ত্রণা
মাথায় যন্ত্রণা একটা খুবই সাধারণ অসুখ। রোদ লাগলে, অনেকক্ষণ না খেয়ে থাকলে কিংবা অন্যান্য কারণে প্রায়ই আমাদের মাথায় প্রচন্ড যন্ত্রণা হয়। মাথার যন্ত্রণাকে বেশিরভাগ মানুষই বিশেষ গুরুত্ব দেন না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এই ছোট্ট মাথার যন্ত্রণার ফলে, কতটা ভয়ঙ্কর পরিণতি হতে পারে জানেন?
সমীক্ষায় দেখা গিয়েছে, মাথার যন্ত্রণার ফলে বেশি ক্ষতিগ্রস্থ হন ছেলেদের তুলনায় মেয়েরা। মেয়েদের মাথার যন্ত্রণা থেকে দেখা দিতে পারে হৃদযন্ত্রের সমস্যার মতো আরও অন্যান্য ভয়ঙ্কর অসুখ। শুধু তাই নয়, মৃত্যুর আশঙ্কাও বাড়ে এই মাথা যন্ত্রণা থেকে।
হৃদপিণ্ডে রক্ত চলাচল সঠিক না হলেই হার্ট অ্যাটাক, স্ট্রোকস, বুকে যন্ত্রণা প্রভৃতি অসুখ দেখা দেয়। আবার মাইগ্রেনের ফলে হৃদযন্ত্রের সমস্যা দেখা দেয়। চিকিত্সকেদের একাংশ বলছেন যে, মাইগ্রেন থেকে মেয়েদের মৃত্যুর আশঙ্কা পর্যন্ত থাকে। ধূমপান, অতিরিক্ত চিন্তা, বয়সজনিত কারণ এছাড়াও হরমোনের কারণে মেয়েদের মাইগ্রেনের সমস্যা দেখা দেয়। এই প্রসঙ্গে এক চিকিত্সক জানিয়েছেন যে, মেয়েদের ক্ষেত্রে মাইগ্রেন থেকে নানারকম সমস্যা এমনকি মৃত্যুর আশঙ্কাও বেড়ে যেতে পারে। তাই শুরু থেকে মাইগ্রেনের চিকিত্সা করানো দরকার।জিনিউজ।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 