News Bangla 24 BD | এই রমজানে হজমের সমস্যা দূর করার উপায় - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

হজমের সমস্যা বেশ অস্বস্তিকর একটি বিষয়। অস্বাস্থ্যকর ও ভারসাম্যহীন খাদ্যাভ্যাস হজমের সমস্যার কারণ। দীর্ঘমেয়াদি হজমের সমস্যা তীব্র স্বাস্থ্যগত জটিলতা তৈরি করতে পারে। আর রমজানে বেশিরভাগ মানুষই হজমের সমস্যায় ভুগেন। এই রমজানে হজমের সমস্যা থেকে রক্ষা পেতে ওষুধ নয়।

এ সমস্যা সমাধানে রয়েছে ঘরোয়া উপায়। যেগুলো মেনে চললে হজমের সমস্যা অনেকটাই কমানো যায়। এতে লাগবে আদা, মধু ও লেবু। আদা হজম ভালো করতে কাজ করে। মধু ও লেবুর মধ্যে রয়েছে প্রদাহরোধী ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। এগুলো হজমের প্রক্রিয়াকে উদ্দীপ্ত করে।

উপাদান
– পাতলা তিন থেকে চার টুকরো আদা
– এক কাপ পানি
– দুই চা চামচ লেবুর রস
– দুই থেকে তিন চা চামচ মধু

প্রণালি
– গরম পানিতে আদা টুকরোগুলো নিন
– একে পাঁচ থেকে সাত মিনিট ফুটান
– চুলা থেকে নামিয়ে মধু ও লেবুর রস দিন
– ঠান্ডা হলে পান করুন

এই প্রণালি হজম ভালো করতে সাহায্য করবে। তবে বেশি আদা দেওয়া যাবে না। এতে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। পাশাপাশি যদি শরীরে জটিল কোনো সমস্যা থাকে, তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবারটি গ্রহণ করুন।

এ বিভাগের অন্যান্য সংবাদ