News Bangla 24 BD | যখন পানি পান একেবারেই অনুচিত - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

আমরা সকলেই জানি- ‘পানির অপর নাম জীবন’। জীবন বাঁচানোর পাশাপাশি রোগ প্রতিরোধ, এমনকি ত্বকের যত্নেও পানির উপকারিতা অপরিসীম। আবার এই পানিরই অপর নাম ‘মরণ’ বললে ভুল হবে না। পানি তখনই উপকারী, যখন আপনি নিয়ম মেনে বিশুদ্ধ পানি পান করবেন। সবকিছুরই নিয়ম রয়েছে। পানিও ব্যতিক্রম নয়। পানি যে কোনো সময় পান করা গেলেও, খাবারের সময় পানি পানের ক্ষেত্রে নিয়ম পালন করাটা জরুরি। অন্যথায় জীবন রক্ষাকারী এই পানি শরীরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

* খাবার খেতে খেতে কখনও পানি পান করবেন না। অনেকেই পানি ছাড়া খাবার খেতে পারেন না। এ অভ্যাস থাকলে দ্রুত ত্যাগ করুন। এটি শরীরের জন্য ক্ষতিকারক।

* ভাত বা ভারি কিছু খাওয়ার ঠিক আগ মুহূর্তে পানি পান উচিত নয়। এ সময় পানি পান করলে হজমে সমস্যা হয়। খাবার অন্তত ৩০ মিনিট আগে পানি পান করা যেতে পারে।

* খাবার শেষ করেই পানি পান করা অনুচিত। খাবার শেষ করার পর অন্তত এক ঘণ্টা অপেক্ষা করুন। এরপর পানি পান করুন। খাবারের ঠিক আগে যেমন পানি পান উচিত নয়, তেমনি ঠিক পরে পানি পান করলে বদহজম থেকে শুরু করে পেটে গ্যাস হওয়া, ঢেকুর ওঠার আশঙ্কা থাকে।

পানি পান করার ক্ষেত্রে আরো কিছু সতর্কতা জেনে রাখুন।

* তাড়াহুড়া করে কখনও পানি পান করবেন না। জোর করে বেশি পানি পান করারও প্রয়োজন নেই। আপনার পিপাসাই জানিয়ে দেবে কখন কতটুকু পানি আপনার দরকার।

* বরফ ঠাণ্ডা পানি পান যতটা সম্ভব এড়িয়ে চলুন। স্বাভাবিক তাপমাত্রার পানি পান করুন।

* অনেক সময় পানি পরিষ্কার, স্বচ্ছ রাখতে ক্লোরিন মেশানো হয়। ক্লোরিন কিডনি, লিভার, থাইরয়েড ও হার্টের জন্য ক্ষতিকর। শরীর থেকে ভিটামিন-ই শুষে নেয় ক্লোরিন। তাই ক্লোরিনযুক্ত পানি পান থেকে বিরত থাকুন।

এ বিভাগের অন্যান্য সংবাদ