News Bangla 24 BD | মেসির হ্যাটট্রিকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

মেসির হ্যাটট্রিকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা


মেসির হ্যাটট্রিকে পানামাকে ৫-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা। অবশ্য ৯০ মিনিটের ম্যাচে মাত্র ৩০ মিনিট খেলেছিলেন বার্সার তারকা মিডফিল্ডার লিওনেল মেসি। কিন্তু এই স্বল্প সময়েই নিজের পায়ের জাদু দেখালেন তিনি।

এর আগে শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে হওয়া ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে মেসির হ্যাটট্রিকের আগে আর্জেন্টিনাকে শুরুর দিকেই এগিয়ে দেন নিকোলাস ওতামেন্দি। শেষ গোলটি করেন বদলি হিসেবে নামা সার্জিও আগুয়েরো।

সপ্তম মিনিটে ডি মারিয়ার ফ্রি-কিকে লাফিয়ে উঠে হেড করে বল জালে পাঠান ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার ওতামেন্দি। সাইড লাইনে বসে থাকা মেসির হাতে তখন তালি আর দাড়ি গজিয়ে যাওয়া মুখে হাসি। ২৯তম মিনিটে পানামা গোলটি প্রায় শোধ করে ফেলেছিল। কর্নারের বিনিময়ে গোলের প্রচেষ্টা ঠেকান গোলরক্ষক সার্জিও রোমেরো।

ম্যাচের আধ ঘণ্টা পার হওয়ার পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে আনিবাল গদোয় মাঠ ছাড়লে আর্জেন্টিনাকে রোখা আরও কঠিন হয়ে পড়ে পানামার জন্য। ৫৪তম মিনিটে ডি-বক্সে বল পেয়ে যাওয়া হিগুয়াইন শট নেয়ার মুহূর্তে শুয়ে পড়ে বিপদমুক্ত করেন মিলার।

ম্যাচের আয়ু এক ঘণ্টা পার হওয়ার পর সোলজার ফিল্ড স্টেডিয়ামে তুমল করতালির মধ্য দিয়ে কোপা আমেরিকার এই আসরে প্রথমবার মাঠে নামেন মেসি। গোল পেতে দেরি হয়নি চোট থেকে সেরে ওঠা এই তারকার। ৬৮তম মিনিট পানামার ডিফেন্ডারদের ভুলে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে গোলের খাতা খোলেন মেসি।

প্রথম গোলটি যদি সহজে পাওয়া হয় তবে দ্বিতীয় গোলটি তো এক কথায় অসাধারণ। ৭৮তম মিনিটে ডি-বক্সের একটু বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো ফ্রি-কিকে ডান পাশের ওপরে কোনা দিয়ে বল জালে পাঠান মেসি। গোলরক্ষকের কিছুই করার ছিল না। আর ৮৭ তম মিনিটে ডি-বক্সে এক ডিফেন্ডারকে কাটিয়ে দুই জনের মধ্য দিয়ে বল জালে পাঠান আর্জেন্টিনা অধিনায়ক। দুই মিনিট পর ব্যবধান ৫-০ করেন হিগুইনের বদলি হিসেবে নামা ফরোয়ার্ড আগুয়েরো।

ফক্সবরোতে ‘ডি’ গ্রুপের আগের ম্যাচে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে চিলি। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে আর্তুরো ভিদালের গোলে জয় ছিনিয়ে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা সময়ের একাদশ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চিলি! সহকারী রেফারি হ্যান্ডবলে নির্দেশ দিয়েছিলেন। দ্বিতীয়ার্ধর শুরুতে চিলিকে এগিয়ে গিয়েছিলেন ভিদালই। ৬১তম মিনিটে সমতা ফেরান বলিভিয়ার কাম্পোস

এ বিভাগের অন্যান্য সংবাদ