News Bangla 24 BD | ঈদ উপলক্ষে মারিয়া’র পোশাক প্রদর্শনী - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

????????????????????????????????????
????????????????????????????????????

সামনেই ঈদ, শুরু হয়ে গেছে পোশাক কেনার ধুম। এর মধ্যে ফ্যাশন সচেতন নারীরা খুঁজছেন নতুন ও রুচিশীল ডিজাইনের পোশাক। অনেকেই হানা দিচ্ছেন ফ্যাশন হাউস গুলিতে। আবার ফ্যাশন হাউস আর ডিজাইনাররাও প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরছেন তাদের সম্ভার।

ঈদকে সামনে রেখে ফ্যাশন হাউস ‘আমারিয়া’র উদ্যোগে এবং সিলেট ক্লাবের সহযোগিতায় মারিয়া আহমদের ডিজাইন করা নতুন পোশাকের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে সিলেট ক্লাবে ।

মারিয়া আহমদে একজন ফ্যাশন ডিজাইনার। নিত্যনতুন পোশাকের ডিজাইন করার প্রতি তার আগ্রহ শৈশব থেকেই। পরে এক সময় তিনি শুরু করেন তার কাছের বন্ধু-বান্ধব বা আত্মীয়স্বজনের পোশাকের নিত্যনতুন ডিজাইন করা।

২০১৪ সালের শুরুর দিকে পেশাদার পোশাক ডিজাইনার হিসেবে কাজ করার সিদ্ধান্ত নেন। এ ইচ্ছা থেকেই ২০১৫ সালের শুরুতে ‘আমারিয়া’ নামে একটি ফ্যাশন হাউস খোলেন। খুব অল্প সময়ের মধ্যেই তার পোশাকের ডিজাইনের খ্যাতি ছড়িয়ে পড়ে। মারিয়া আহমেদ তার প্রদর্শিত পোশাকগুলোতে রঙের ব্যবহার ও ডিজাইনে যেন বাংলাদেশী নারীর চিরন্তন মনের রঙই ফুটে উঠেছে। এবারের পোশাকগুলোর ডিজাইনে আগামী ঈদের উৎসব মুখরতা খুব সহজেই টের পাওয়া যায়।

প্রদর্শনীতে ফ্যাশন ডিজাইনার মারিয়ার নেতৃত্বে এবং কোরিওগ্রাফার রনি হোসাইন ও ইমরান জুবায়েরের সহযোগিতায় মডেল হিসেবে ছিলেন আশফাক রানা, ইয়ামিন, সামিয়া, টুম্পা, আনমল বাবু, বিশ্ব, মধুরিমা, সুমি, নাজাত, রাইসা, নিভা, নুসরাত স্নেহা ও জেসমিন ।

প্রদর্শনীতে মহিলা ও পুরুষদের বিভিন্ন ধরনের, বিভিন্ন ডিজাইনের পোশাক প্রদর্শন করা হয়। মহিলাদের পোশাকদের মধ্যে ছিল থ্রি-পিছ, শাড়ি, লেহেঙ্গা প্রভৃতি। অন্যদিকে পুরুষদের পোশাকদের মধ্যে ছিল পাঞ্জাবী, কটি প্রভৃতি।

এ বিভাগের অন্যান্য সংবাদ