News Bangla 24 BD | সোমবার উম্মোচিত হবে বিশ্বের প্রথম ব্যয়বহুল কোরআন শরীফ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

সোমবার উম্মোচিত হবে বিশ্বের প্রথম ব্যয়বহুল কোরআন শরীফ


বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পে তৈরি পবিত্র কুরআনের সংস্করণটি উন্মোচন করবেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। আগামীকাল সোমবার তেহরানে ২৪ তম আন্তর্জাতিক কুরআন প্রদর্শনীতে এই কুরআন প্রদর্শন করা হবে।

এই প্রকল্পের অন্যতম উদ্যোক্তা মেহেরদাদ জান ফাজা জানিয়েছেন, ইরানি শিল্পীদের আকর্ষণীয় ক্যালিগ্রাফি বা শৈল্পিক লিপি ও নক্সা থাকার কারণেই এই কুরআন বিশ্ব ইতিহাসে কুরআনের এক অনন্য ও সবচেয়ে ব্যয়বহুল সংস্করণ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও জানান, কুরআনের কপি তৈরির এই প্রকল্প সম্পন্ন করতে ১৮ বছর লেগেছে এবং এতে খরচ হয়েছে ৬০ বিলিয়ন রিয়াল বা ১৭ লাখ মার্কিন ডলার সমমূল্যের অর্থ (সাড়ে ১৩ কোটি টাকা)। কুরআনের এই অমূল্য সংস্করণটি তৈরির খরচ যুগিয়ে জানা-ফাজা’র পরিবার। এই কুরআনের প্রদর্শনীর আয় থেকে অর্জিত অর্থ দাতব্য খাতে এবং ইস্পাহানের একটি ইয়াতিমখানা নির্মাণের কাজে ব্যয় করা হবে।

তেহরানের ২৪ তম আন্তর্জাতিক কুরআন প্রদর্শনী শুরু হবে আগামীকাল। ইমাম খোমেনী গ্র্যান্ড প্রেয়ার গ্রাউন্ড বা মোসাল্লায় এই প্রদর্শনী চলবে ১৩ জুন থেকে ২৯ জুন পর্যন্ত।

এ বিভাগের অন্যান্য সংবাদ