কোপা আমেরিকার শতবর্ষী আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। সোমবার (১৩ জুন) পেরুর কাছে ‘বিতর্কিত’ এক গোলে হেরে যাওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লো কার্লোস দুঙ্গার দল। এই পরাজয়ে ২৯ বছর পর ফুটবলের সবচেয়ে প্রাচীনতম আন্তর্জাতিক টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো ৮ বারের চ্যাম্পিয়নদের।
ম্যাচে তখন ৭৫তম মিনিট। জয়সূচক গোলের দু’দলের খেলোয়াড়ের চোখেমুখেই ছিল হাহাকার। ঠিক ওই সময়েই সেলেকাওদের রীতিমতো স্তব্ধ করে দেয় পেরু। ডানপ্রান্ত দিয়ে ক্ষিপ্রগতিতে ব্রাজিলের ডি-বক্স সীমানায় ডুকে গোলবারের সামনে থাকা রাউল রুইডিয়াজের কাছে বল বাড়ান অ্যান্ডি পোলো। স্পষ্ট দেখা যায়, পোলোর ক্রস রাউলের ডানহাতে লেগে জালে জড়ায়।
সঙ্গে সঙ্গেই হ্যান্ডবলের জোরালো আবেদন করে গোটা ব্রাজিল টিম। কিন্তু রেফারি তার সিদ্ধান্তেই অটল থাকেন। অথচ বল হাতে লাগার সময় তিনি ঠিক পেছনেই ডি-বক্সের মধ্যেই দাঁড়ানো ছিলেন। আশ্চর্যের বিষয়, উত্তেজনাকর মুহূর্তে ‘হ্যান্ডবল’ তার দৃষ্টি এড়িয়ে গেল! বিতর্কিত এক গোলেই গ্রুপ পর্ব থেকে বিদায়ের লজ্জায় ডুবলো ‘ফেভারিট’ ব্রাজিল। আর শেষ আটে জায়গা করে নিল পেরু।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 