মালয়েশিয়ার প্রথম ইসলামিক বিমানের ফ্লাইটে নিষেধাজ্ঞা
নিয়ম ভঙ্গের কারণে মালয়েশিয়ার প্রথম ইসলামিক বিমান রায়ানি এয়ারের ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খবর বিবিসির।
খবরে বলা হয়েছে, এয়ারলাইনটির নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগের কারণে তাদের অনুমতিপত্র প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দ্য ডিপার্টমেন্ট অফ সিভিল এভিয়েশন (ডিসিএ)।
প্রথম ইসলামিক বিমান রায়ানি এয়ার গত বছরের ডিসেম্বরে হালাল খাবার, অ্যালকোহলমুক্ত ও বিমান ক্রুদের ইসলামসম্মত পোশাক পরার প্রতিশ্রুতি দিয়ে চালু করা হয়েছিল। এয়ারলাইনটির ৭৩৭-৪০০ মডেলের দুটি বোয়িং বিমান রয়েছে। প্রতিটি বিমান ১শ ৮০ জন যাত্রী, ৮ জন পাইলট ও ৫০ জন ক্রু বহনে সক্ষম।
সোমবার ডিসিএ জানিয়েছে, বাণিজ্যিক এয়ারলাইন হিসেবে রায়ানি এয়ার আর ফ্লাইট পরিচালনা করতে পারবে না।
এ বিভাগের অন্যান্য সংবাদ

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 