News Bangla 24 BD | ইফতারিতে পুষ্টিকর ভেজিটেবল পাস্তা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

পবিত্র মাহে রমজান মাস চলছে। এবারের রোজা গত তিন বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘতম। সেইসঙ্গে চলছে তীব্র গরম। তাই এই গরমে সারাদিন রোজা রেখে সুস্থ থাকতে হলে ইফতারে চাই পুষ্টিকর ও সুস্বাদু খাবার। আর সারাদিন রোজা থাকার পর বাহারি রকমের ইফতার দিয়ে আমরা রোজা ভঙ্গ করি। তবে ভেজিটেবল পাস্তা হতে পারে ইফতারের একটা বিশেষ আইটেম। নিচে ভেজিটেবল পাস্তা তৈরির উপায় নিয়ে আলোচনা করা হলো :

প্রয়োজনীয় উপকরণ:

ম্যাকারনি নুডলস ২৫০ গ্রাম; ১টি সবুজ ও ১টি হলুদ ক্যাপসিকাম (লম্বা করে কাটা), গাজর, আলু, বরবটি, মাশরুম, বাঁধাকপি, বেবি কর্ন, ব্রকলি টুকরো (২৫০ গ্রাম), সয়াসস ৩ চা চামচ, ১টি ডিম, টেস্টিং সল্ট পরিমাণ মতো ; কাঁচামরিচ কুচি, ১টি বড় পেঁয়াজ কিউব করে কাটা, তেল ১/২ কাপ, টমেটো সস ৩ চা চামচ, লবণ পরিমাণ মতো, ধনেপাতা পরিমাণ মতো এবং পালংশাক পরিমাণমতো।

প্রস্তুতপ্রণালি :

ম্যাকারনি নুডলস গরম পানিতে সেদ্ধ করুন। সেদ্ধ করার সময় এতে হালকা লবণ ও তেল দিন। সম্পূর্ণ সেদ্ধ হওয়ার আগে এতে গাজর, আলু, বরবটির টুকরোগুলো দিন। মিশ্রণটি সেদ্ধ হওয়ার পর সেগুলো ছেকে চালনিতে ঢেলে নিন।

ডিম ভেঙ্গে অন্য একটি পাত্রে ঝুরি করে নিন। এরপর অন্য একটি কড়াই চুলায় দিন। সেটি গরম হয়ে এলে এতে তেল দিন। তেল গরম হয়ে এলে পেঁয়াজ, মাশরুম, বাঁধাকপি, বেবি কর্ন, ব্রকলি, ক্যাপসিকাম, লবণ, টমেটো সস, কাঁচা মরিচ কুচি, সয়াসস, ডিম ঝুরি দিয়ে একটু ভেজে নিন। তারপর সেদ্ধ নুডলস ও সবজিগুলো এবং পালং শাক দিয়ে ভালোভাবে ভেজে নিন। এরপর বাটিতে ঢেলে ধনেপাতা দিয়ে পরিবেশন করুন মজাদার ভেজিটেবল পাস্তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ