বেলজিয়ামকে হারিয়ে ইতালির আত্মবিশ্বাসী সূচণা
বেলজিয়ামকে হারিয়ে আত্মবিশ্বাসী সূচণা করেছে ইতালি। তারকা খচিত বেলজিয়াম দলকে ২-০ গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ানশীপের ফেভারিট আসনে নিজেদের নাম লিখে নিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
লিওঁতে সোমবার সন্ধ্যায় প্রথম ১০ মিনিটের অগোছালো ফুটবলের পর বেশ কিছুক্ষণ ইতালির রক্ষণে চাপ ধরে রাখে ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালিস্টরা। তবে এ সময়ে উল্লেখযোগ্য ঘটনা একটাই; একাদশ মিনিটে অনেকটা দূর থেকে রাডিয়া নাইনগোলানের আচমকা জোরালো শট বাঁ-দিকে ঝাঁপিয়ে ঠেকান জানলুইজি বুফান।
২৮তম মিনিটে বেলজিয়ামের ডি বক্সে গিয়াচ্চেরিনি ফাউলের শিকার হলে পেনাল্টির আবেদন করে ইতালি। তবে রেফারি তাতে সাড়া দেননি। দুই মিনিট পর ফরোয়ার্ড পেল্লে অনেকখানি দূর থেকে জোরালো শটে চেষ্টা করেন, কিন্তু সাফল্য মেলেনি।
পরের মিনিটেই লিওনার্দো বোনুচ্চি ও গিয়াচ্চেরিনির দারুণ নৈপুণ্যে এগিয়ে যায় ইতালি। মাঝ মাঠের আগে থেকে প্রথম জনের চমৎকার উঁচু করে বাড়ানো বল ছয় গজ বক্সের বাইরে দারুণভাবে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন বোলোনিয়ার মিডফিল্ডার গিয়াচ্চেরিনি।
পিছিয়ে পড়ার ধাক্কায় যেন খেই হারিয়ে ফেলে আশানুরূপ শুরু করা বেলজিয়াম। ৫৩তম মিনিটে ম্যাচের সহজতম সুযোগটি পায় বেলজিয়াম। দারুণ এক প্রতি-আক্রমণে বল পায়ে বিনা বাধায় ডি বক্সে ঢুকে পড়েছিলেন রোমেলু লুকাকু, কিন্তু তার বাঁকানো শটটি বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক বুফানকে পরাস্ত করলেও ডান পোস্ট ঘেষে বাইরে চলে যায়।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে ম্যাচে ফেরার সহজ সুযাগ নষ্ট করেন মারোয়ানি ফেলাইনি। গোলমুখ থেকে বল জালে জড়াতে আলতো একটা টোকার দরকার ছিল, কিন্তু চরম ব্যর্থতায় পারেননি ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার।
যোগ করা সময়ে দারুণ এক গোলে সব অনিশ্চয়তার ইতি টানেন ফরোয়ার্ড পেল্লে। আন্তোনিও কান্দ্রেভার ক্রসে ১০ গজ দূর থেকে দুর্দান্ত ভলিতে বল জালে জড়ান সাউথ্যাম্পটনের ফরোয়ার্ড পেল্লে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 