News Bangla 24 BD | সেহরিতে সুস্বাদু মাছের বড়া - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

সেহরিতে সবরকমের খাবার মুখে রোচে না। সেহরিতে প্রয়োজন সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার। সেরকমই একটি পদ হতে পারে মাছের বড়া। ভাজা, ভাজি, কোপ্তা, কারি- কতরকমভাবেই তো মাছ খাওয়া হয় প্রতিদিন। মাছ বড়া কখনো তৈরি করেছেন কি? সেহরিতে গরম ভাতের সঙ্গে খেতে বেশ সুস্বাদু এই মাছের বড়া। খুব সহজ এই রেসিপিটি শিখে নিতে পারেন ঝটপট-

উপকরণ : আধা ভাজা যেকোনো মাছ (কাটা ছাড়িয়ে) ১ কাপ, মসুর ডাল বাটা আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ কুচি ৫টি, মৌরি একচিমটি, রসুন বাটা আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, লবণ স্বাদমতো, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, তেল ভাজার জন্য, হলুদ আধা চা চামচ।

প্রণালি : মাছ ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর হালকা ভেজে কাটা ছাড়িয়ে নিন। সব উপকরণ মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এবার গোল আকারে ডুবো তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন।

এ বিভাগের অন্যান্য সংবাদ