আগ্নেয়গিরির ওপর ভেসে বেড়ালেন তরুণী (ভিডিও)
জীবন্ত আগ্নেয়গিরি- দাউ দাউ করে জ্বলছে আগুন। বহু উপরে হেলিকপ্টারে বসেও লাল দগদগে আগুন দেখা যাচ্ছে। সেই সঙ্গে আগ্নেগিরি থেকে ভেসে আসা ধোঁয়াও স্পষ্ট দেখা যাচ্ছে। হেলিকপ্টারে বসে এ দৃশ্য দেখলে এমনিতেই বুক হিম হয়ে আসে। আর যদি সেই আগ্নেয়গিরির ওপর কিছুক্ষণ ভাসমান অবস্থায় থাকার কথা আসে তাহলেতো কোনো কথাই নেই।
তবে এ সাহসী কাজটি করেছেন ইতালির এক তরুণী। তার নাম রবার্তা মাসিনো। পেশায় তিনি একজন মডেল। উঁচু পাহাড় থেকে কিংবা হেলিকপ্টার থেকে প্যারস্যুট পরে ঝাপ দেওয়া তার শখ। সম্প্রতি চিলির জীবন্ত আগ্নেয়গিরি ভিল্লারিকাকে ওপর থেকে দেখার জন্য হেলিকপ্টার থেকে ঝাপ দিয়েছিলেন তিনি। উইংস্যুট পরিহিত মাসিনো বেশ কিছুক্ষণ জীবন্ত আগ্নেয়গিরিটির ওপর ভেসে ছিলেন। তার সঙ্গী ছিলেন আরো দুজন। অ্যাকশন ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান ‘গোপ্রো’তাদের নতুন ক্যামেরা বিজ্ঞাপনে সেই ভিডিওটি ব্যবহার করেছে।
ফেসুবক পেজে নিজের সেই অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে মাসিনো বলেন, আমরা আগুনের তাপ অনুভব করছিলাম। আগুনের শোঁ শোঁ আওয়াজ এবং ধোঁয়াও অনুভব করছিলাম।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 