জিম্বাবুয়ে সিরিজে না থাকায় স্ত্রীকে নিয়ে গুজরাটের একটি সংরক্ষিত অরণ্যাঞ্চল ভ্রমনে গিয়েছিলেন ভারত জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। তবে নিয়ম ভেঙ্গে ছবি তোলায় ঘোর বিতর্কে পড়েছেন এই অলরাউন্ডার। জাদেজার বিরুদ্ধে তদন্ত করার কথা জানিয়েছে বনবিভাগের কর্মকর্তারা। আর যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে কঠিন শাস্তির মুখে পড়তে পারেন তিনি।
গুজরাটের জিআইআর সাফারি পার্কে জাদেজা তার স্ত্রী রিভা ও কয়েকজন বন্ধুকে নিয়ে গিয়েছিলেন। বন কর্মকর্তাদের সাথেও ছবি তোলেন তিনি। তবে প্রশ্ন উঠছে, জাদেজা কিভাবে জিপ থেকে নামলেন!
কারণ এই জঙ্গলে পর্যটকদের গাড়ি থেকে নামা নিষিদ্ধ। কিন্তু ছবিতে দেখা যাচ্ছে জাদেজা জঙ্গলে গাড়ি থেকে নেমেছেন এবং সিংহের সাথে সেলফিও তুলেছেন! সিংহদের সামনে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি প্রকাশ করেন। এরপরেই শুরু হয় তোলপাড়।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 