News Bangla 24 BD | কাবুলে ভয়াবহ বিস্ফোরণ নিহত ১৪ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

সোমবার সকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। এঘটনায় ১৪ জন নিহত হয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, এ দিন সকালে পূর্ব কাবুলের জালালাবাদ শহরে হঠাৎই একটি মিনিবাসে প্রবল বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হলুদ রঙের ওই বাসে সরকারি কর্মীদের কর্মস্থলে নিয়ে যাওয়া হচ্ছিল।

অন্য একটি সূত্র বলছে, বিস্ফোরণের সময় বাসটিতে কোনও সরকারি আমলা ছিলেন না। বাসটিতে একটি সংস্থার নিরাপত্তাকর্মীদের নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় বেশ কয়েক জন আহত ও নিহত হয়েছেন। তবে সঠিক সংখ্যাটা জানাতে পারেনি প্রশাসন।

বিস্ফোরণের পরই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং এমারজেন্সি সার্ভিস। আসে প্রায় ২৪টি অ্যাম্বুলেন্স। আহতদের উদ্ধারের কাজ চলছে পুরোদমে।

মাস দু’য়েক আগেই মার্কিন দূতাবাসের সামনে বিস্ফোরণে কেঁপে উঠেছিল কাবুল। যদিও সে যাত্রায় হতাহত হননি কেউ। কিন্তু সে সময় হামলার দায় স্বীকার করে দেশ জুড়ে একের পর এক নাশকতা চালানোর হুমকি দিয়েছিল আফগানিস্তানের তালিবানরা।

এরপর গত মাসে মার্কিন সেনার ড্রোন হানায় তালিবানি নেতা মুল্লাহ আখতার মনসুরের মৃত্যুর পর থেকেই নতুন করে তালিবানের হুমকির মুখে পড়েছিল আফগানিস্তান। যদিও এ দিনের এই হামলার দায় এখনও স্বীকার করেনি তালিবান।

এ বিভাগের অন্যান্য সংবাদ