সেমিফাইনালে কঠিন লড়াইয়ের অপেক্ষায় লিওনেল মেসি
গ্রুপ পর্ব ও কোয়ার্টার ফাইনালের বাঁধা বেশ সহজে উতরে যাওয়া আর্জেন্টিনা সেমিফাইনালে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে পারে বলে জানালেন বার্সা তারকা মিডফিল্ডার লিওনেল মেসি। আর্জেন্টিনা দলের এই অধিনায়ক শেষ চারের লড়াইয়ে যুক্তরাষ্ট্রেকে কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখছেন।
ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রবিবার সকালে ভেনেজুয়েলাকে ৪-১ ব্যবধানে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে আর্জেন্টিনা। ম্যাচের ৬০তম মিনিটে দলের তৃতীয় গোলটি করে দেশের হয়ে সর্বোচ্চ গোলের এতদিনের রেকর্ডধারী বাতিস্তুতাকে স্পর্শ করেন মেসি। রেকর্ড ছুঁয়ে আর দুর্দান্ত জয়ে খুশি হলেও মেসি এখন শেষ চারের লড়াই নিয়ে ভাবছেন।
মেসি বলেন, শীর্ষ গোলদাতা হওয়াটা গুরুত্বপূর্ণ কারণ এটা বাতি (আগের রেকর্ড একার ছিল বাতিস্তুতার)। কিন্তু আমাকে আরও বেশি আনন্দিত করছে দলের ফল কারণ আমরা সেমিতে উঠেছি।
তিনি প্রতিপক্ষ সম্পর্কে বলেন, যুক্তরাষ্ট্র আক্রমণের চেষ্টা করবে, তারা খুব কঠিন দল। এখন পর্যন্ত আমরা যা করে এসেছি আমাদের সেটাই করতে হবে। আমরা উন্নতি করছি এবং এভাবেই আমরা এগিয়ে যাব।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 