News Bangla 24 BD | ঝুঁকির মুখে ব্রাজিলের বিশ্বকাপ খেলা! - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ঝুঁকির মুখে ব্রাজিলের বিশ্বকাপ খেলা!


একমাত্র দল হিসেবে সবগুলো বিশ্বকাপে খেলার কৃতিত্ব আছে ব্রাজিলের। বিশ্বকাপের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়নও তারা। এবার সেই ব্রাজিলই আছে ঝুঁকির মুখে বিশ্বকাপ খেলা নিয়ে। আর এমনটাই শঙ্কা করছেন ব্রাজিলের নতুন কোচ টিটে।

সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পর ব্রাজিলের নতুন এই কোচ সতর্কবাণী শুনিয়ে বলেন, ‘আমাদের মনোযোগ থাকবে বিশ্বকাপের বাছাই পর্বে, আমরা নিরাপদ জায়গায় নেই। বাদ পড়ার ঝুঁকিতে আছে ব্রাজিল।’

তবে শুধু হতাশার কথা শোনাননি নতুন এই কোচ। আশার কথা শুনিয়ে তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে ফল আসছিল না জন্যই আমি এই দায়িত্বে এসেছি। আমি চাই ব্রাজিল জিতুক আর ভালো খেলুক। আর এই দল তিতের মতো ফুটবল খেলবে না, এই দলকে খেলতে হবে ব্রাজিলের মতো ফুটবল। আসলে ব্যক্তিগত নৈপুণ্যের সমষ্টি দিয়েই একটা দলের মান তৈরি হয়।’

এদিকে নেইমারকেই দলের অধিনায়ক রেখে দিচ্ছেন টিটে। তবে বার্সেলোনা তারকার ওপর চাপের বোঝা কমানোর পক্ষেও তিনি। দেখা যাক ব্রাজিল এবার হারানো পথ খুঁজে পায় কি না।

উল্লেখ্য, এবারের বাছাই পর্বে ৬ ম্যাচে মাত্র দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে পড়ে আছে ব্রাজিল। বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে চারের মধ্যে থাকতেই হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ