যুক্তরাজ্যে শীর্ষস্থানীয় বেসরকারি স্কুলগুলোতে মেয়ে শিক্ষার্থীদেরকে ‘মেয়েরা’, ‘তরুণী’ বা ‘কিশোরীরা’ বলে সম্বোধন না করার পরামর্শ দেওয়া হয়েছে। তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা যাতে বিব্রত না হয় সে জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকদের সংগঠন গার্লস স্কুলস অ্যাসোসিয়েশন সম্প্রতি শিক্ষকদের এ-সংক্রান্ত পরামর্শ দিয়েছে। সংগঠনটি সবার জন্য অভিন্ন টয়লেটের ব্যবস্থা রাখারও পরামর্শ দিয়েছে ।
লিঙ্গ সমতা বোঝায় এমন শব্দ ব্যবহার করতে শিক্ষকদের বলা হয়েছে। এ ক্ষেত্রে ‘মেয়েরা’, ‘তরুণী’ বা ‘কিশোরীরা’ এসব শব্দের পরিবর্তে ‘শিক্ষার্থীরা’ শব্দটি ব্যবহার করতে বলা হয়েছে।
গার্লস স্কুলস অ্যাসোসিয়েশনের সভাপতি ও অক্সফোর্ডের হেডিংটন স্কুলের প্রধান শিক্ষক ক্যারোলিন জর্ডান বলেন, সমাবেশ শেষে ‘মেয়েরা পড়তে যাও’ বলার পরিবর্তে শিক্ষকদের বলা উচিত ‘শিক্ষার্থীরা পড়তে যাও’। আমি মনে করি প্রতিবছর অনেক তরুণ তাদের লিঙ্গ পরিচিতি নিয়ে প্রশ্নের মুখে পড়ছে।
লিঙ্গ ভিন্নতা নিয়ে কাজ করা সংগঠন জেন্ডারড ইন্টেলিজেন্সের চেয়ারম্যান জে স্টুয়ার্ট এই সংগঠনকে এ পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছেন, মোট জনগোষ্ঠীর ১ শতাংশ রূপান্তরকামী এবং চার বছর বয়স থেকে তারা নিজেদের ভুল লিঙ্গের বলে ভাবতে শুরু করতে পারে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 