রোমের প্রথম নারী মেয়র হলেন রাজ্জি
ইতালির প্রাচীন শহর রোমের ইতিহাসে প্রথম নারী মেয়র হলেন ভার্জিনিয়া রাজ্জি। তিনি প্রায় দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে রোমে নতুন ইতিহাস গড়েন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গতকাল রোববার ইতালিতে দ্বিতীয় দফার স্থানীয় সরকার নির্বাচন হয়। রোমে অনুষ্ঠিত মেয়র নির্বাচনে রাজ্জি যে জয় পেতে যাচ্ছেন, তার আভাস আগেই পাওয়া যায়।
৩৭ বছর বয়সী আইনজীবী ও স্থানীয় কাউন্সিলর রাজ্জি কয়েক মাস আগেও রাজনীতিতে স্বল্প পরিচিত ছিলেন। সেই তিনিই রোমের নেতৃত্ব দেবেন।
জয়ের পর রাজ্জি বলেন, ‘আমি সব রোমানদের মেয়র হব। আমি ২০ বছরের দুর্বল শাসনের পর শহরের প্রতিষ্ঠানগুলোতে আইন ও স্বচ্ছতা ফিরিয়ে আনব। এক নতুন যুগ শুরু হচ্ছে।’
প্রতিষ্ঠানবিরোধী ফাইভ স্টার মুভমেন্টের (এমফাইভএস) প্রার্থী রাজ্জির এই জয়কে দেশটির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি ও তাঁর মধ্য-বামপন্থী ডেমোক্রেটিক পার্টির (পিডি) জন্য একটা বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে। রোমে পিডির প্রার্থী রবার্তো জিয়াতিকে হারিয়েছেন তিনি।
একই দিন দেশটির উত্তরাঞ্চলীয় শহর তুরিনে অনুষ্ঠিত মেয়র নির্বাচনে জয় পেয়েছেন এমফাইভএসের নারী প্রার্থী চিয়ারা অ্যাপেনদিনো। তিনি সেখানকার পিডির বর্তমান মেয়রকে পরাজিত করেছেন।
তবে মিলান ও বোলোগনায় জয় পেয়েছে পিডির প্রার্থী। এ ছাড়া দলটি নেপলেসে জয় পেতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
কৌতুক অভিনেতা বেপ্পে গ্রিলো ২০০৯ সালে এমফাইভএস গঠন করেন। দলটি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। ২০১৮ সালে অনুষ্ঠেয় ইতালির জাতীয় নির্বাচনে এমফাইভএস প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে।সূত্র: আলজাজিরা

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 