News Bangla 24 BD | ইফতারের আয়োজনে সুস্বাদু আমের কাস্টার্ড - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

আমের কাস্টার্ড খুব সহজেই তৈরি করে নেয়া যায়। ইফতারের সময় মূলত আমরা মিষ্টি কিছু খেতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তাই আমের কাস্টার্ড তৈরি করে রাখতে পারেন। এটি স্বাস্থ্যের জন্য উপকারী হবার পাশাপাশি স্বাদেও অনন্য। নিম্নে এর তৈরি প্রণালী বর্ণনা করা হল।

# উপকরণ-

১. পাকা আম- ৩/৪ টি (২০০ গ্রাম)
২. ভ্যানিলা কাস্টার্ড পাউডার- ১ টেবিল চামচ
৩. দুধ- ৫০ মিলিলিটার
৪. ফ্রেশ ক্রিম- ৫০০ মিলিলিটার
৫. চিনি- ১/৪ কাপ

# তৈরিকরণ পদ্ধতি-
প্রথমে আমের খোসা ছাড়িয়ে নিয়ে আম ছোট ছোট করে টুকরা করে নিন। আমগুলো ভাল করে থেতলিয়ে নিন। এবার এতে কাস্টার্ড পাউডার মিশিয়ে নিন। কোন পানি মেশাবেন না। এবার, এতে অর্ধেক দুধ মিশিয়ে নিন।

বাকি অর্ধেক দুধ গরম করে নিন। এতে কাস্টার্ড পাউডার মিশিয়ে নিন। এবার চিনিও মিশিয়ে নিন। এরপর আমের সাথে এই মিশ্রণ ও ক্রিম ভাল করে মিশিয়ে নিন। ৪ থেকে ৬ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। ইফতারের সময় সকলের সামনে পরিবেশন করুন।–সুত্র: টাইম্‌স অফ ইন্ডিয়া।

এ বিভাগের অন্যান্য সংবাদ