সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে মিনি আইপিএল
সদ্য সমাপ্ত নবম আইপিএলের শেষ দিক থেকেই জ্বল্পনা উড়ছিল, বছরের শেষ দিকে এসে আরেও একটি আইপিএলের আয়োজন করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। সেই জ্বল্পনারই অবশেষে বাস্তব রূপ দিতে যাচ্ছে তারা। বিসিসিআইর ওয়ার্কিং কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়াও হয়ে গেছে। যার নাম দেয়া হচ্ছে ‘মিনি আইপিএলে’ কিংবা ‘ওভারসিস আইপিএল।’
ধর্মশালায় অনুষ্ঠিত বিসিসিআই’র ওয়ার্কিং কমিটির সভা শেষে প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর বলেন, ‘সেপ্টেম্বরে আইপিএলের সব ক’টি দলকে নিয়ে সপ্তাহদুয়েক ধরে হবে এই মিনি আইপিএল। দেশের বাইরে। হোম-অ্যাওয়ে ভিত্তিতে নয়, ছোট ফরম্যাটে। সেটা হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে কিংবা আরব আমিরাতে।’
মিনি আইপিএলের ধারণাটা মূলতঃ এসেছে কয়েকটি ফ্রাঞ্চাইজির একটি অনুরোধ থেকে। তারা ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইর কাছে অনুমতি চেয়েছিল, যুক্তরাষ্ট্রের কয়েকটি মাঠে গিয়ে প্রীতি ম্যাচ খেলার। বোর্ডের কাছে এ বিষয়ে অনুমতি চাওয়ার পর তারাই চিন্তা শুরু করে দেয়, ভারতের বাইরে আইপিএলকে নিয়ে গেলে কেমন হয়! সে চিন্তা থেকেই এই মিনি আইপিএলের ধারণার উদ্ভব।
তবে আগামী সেপ্টেম্বরে মিনি আইপিএলে মাঠে গড়ানোর ঘোষণা এলেও এই টুর্নামেন্টে কারা স্পনসর করবে কিংবা কারা টিভি সম্প্রচার করবে কিংবা কী ফরম্যাটের টুর্নামেন্ট হবে সেটা এখনও চূড়ান্ত হয়নি। মূলতঃ আইপিএলের ব্যাপক জনপ্রিয়তা এবং তুমুল মার্কেট চাহিদার কারণেই নতুন এই আইপিএলের ঘোষণা দিয়েছে বিসিসিআই।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 