News Bangla 24 BD | ইফতারিতে ডাবের পানি পান করার উপকারিতা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

চলছে পবিত্র রমজান মাস। দেখতে দেখতে রোজা প্রায় ২০টি মতো হতে চলেছে। বলা হচ্ছে এবারের রোজা সবচেয়ে দীর্ঘতম। সেইসঙ্গে চলছে তীব্র গরম। ফলে এই গরমে রোজা শেষে সুস্থ থাকতে হলে ইফতারিতে দরকার পুষ্টিকর খাবার। সারাদিনের রোজা শেষে পানীয় যেমন লেবুর শরবত, আমসহ অন্যান্য ফলের জুস শরীরের জন্য খুবই উপকারি।

ইফতারিতে ডাবের পানিও একটি উপকারি উপকরণ। কারণ ডাবের পানিকে বলা হয় প্রাকৃতিক এনার্জি ড্রিংক। ক্লান্তি ও অবসাদ দূর করতে, পানিশূন্যতা প্রতিরোধে এবং শক্তির উৎস হিসেবে কচি ডাবের পানি ভীষণ জনপ্রিয়। বলা হয়, একটি ডাবের পানিতে চারটি কলার সমান পটাশিয়াম আছে, সেই সঙ্গে আছে সহজ শর্করা বা চিনি, যা সহজে শোষিত হয়ে শক্তি দিতে পারে। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে ডাবের পানিকে খাওয়ার স্যালাইনের বিকল্প হিসেবেও ব্যবহার করা হয়।

নিচে ডাবের পানির উপকারিতা নিয়ে আলোচনা করা হলো :

১। প্রচণ্ড গরমে ডাবের পানি পান করলে পানিশূন্যতার সমস্যা দূর হবে

২। কলেরা রোগ থেকে মুক্তি পেতে ডাবের পানি খুব ভালো কাজ করে

৩। ডাবের পানি পান করলে হজম শক্তি বাড়ে

৪। পরিশ্রমের পরে শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে ডাবের পানি পান করুন

৫। ডায়াবেটিসের সমস্যা থাকলে নিয়মিত ডাবের পানি পান করুন। ডায়াবেটিস নিয়ন্ত্রনে থাকবে

৬। ডাবের পানি প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ

৭। রক্ত সঞ্চালন ও শরীরের বৃদ্ধির জন্য ডাবের পানি অনেক উপকারী

৮। ডাবের পানি বদহজম, গ্যাসট্রিক ,আলসার, কোলাইটিস ,ডিসেন্ট্রি এবং পাইলসের সমস্যা দূর করতে সাহায্য করে।

৯। বার বার বমি হলে ডাবের পানি পান করলে উপকার পাওয়া যায়।

১০। এছাড়াও কিডনীতে পাথর থাকলে সে সমস্যা দূরী করতে ডাবের পানি ভালো কাজ করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ