আন্তর্জাতিক ফুটবলকে মেসির বিদায়
টাইব্রেকারে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে কোপা আমেরিকার শতবর্ষী আসরের শিরোপা জিতে নেয় চিলি। টাইব্রেকারে আর্জেন্টিনার প্রথম শটটি নেন মেসি। কিন্তু তার শট বারপোস্টের অনেক ওপর দিয়ে মাঠের বাইরে চলে যায়।
নায়ক থেকে খলনায়ক বনে যাওয়া মেসি ম্যাচ শেষে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন। ম্যাচ হারের পর আর্জেন্টিনার একটি টেলিভিশনকে মেসি বলেন, ‘এখানেই শেষ। জাতীয় দলের হয়ে এখানেই শেষ করছি। চারটি ফাইনাল আমার জন্যে ছিল না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটি চূড়ান্ত। জয়ই আমার কাছে সবচেয়ে বড় বিষয়। কিন্তু আমি সেটি পাচ্ছি না। এটি খুব হতাশাজনক।’ হারের কারণ প্রসঙ্গে মুখ খোলেননি মেসি। তার ভাষ্য, ‘এটা বিশ্লেষণ করা কঠিন। এখন বিশ্লেষণের সময় নয়। ড্রেসিং রুমে আমার মনে হলো, জাতীয় দলে খেলা শেষ। এটা আমার জন্য না।’
জাতীয় দলের জার্সিতে চারবার দলকে ফাইনালে নিয়ে এসেও শিরোপা উপহার দিতে পারেননি মেসি। ২০০৭ সালে কোপা আমেরিকা দিয়ে শুরু মেসির। এরপর ২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির কাছে শিরোপা হারায় আর্জেন্টিনা। ২০১৫ সালে চিলির কাছে কোপার শিরোপা হারানোর পর এবার কোপা আমেরিকার শতবর্ষী আসরেও শিরোপা হারাল মেসির আর্জেন্টিনা।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 