News Bangla 24 BD | লিভার ভালো রাখতে যা খাবেন - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে লিভার অন্যতম। লিভার বা যকৃৎ অসুস্থ হয়ে পড়লে শরীরে নানাবিধ সমস্যা দেখা দিতে শুরু করে। এই কারণে এই অঙ্গটিকে সুস্থ রাখা ভীষণ প্রয়োজন। অনেকগুলি খাবার আছে যেগুলি খেলে লিভার ভালো থাকে। সেগুলোর মধ্যে সেরা আট খাবার সম্পর্কে জেনে নিন :

১. লিভার সাফ রাখতে রসুন ভীষণ ভালো কাজ দেয়। প্রতিদিন দুই থেকে তিনটি রসুন দিয়ে রান্না করা খাবার খান।

২. আঙুরও লিভারকে টক্সিকমুক্ত করতে কামাল দেখায়।

৩. প্রতিদিন সকালে এক গ্লাস গরম পানিতে আস্ত একটা পাতিলেবুর রস মিশিয়ে খান।

৪. লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে গ্রিন টি। লিভারে দূষিত পদার্থ জমা হওয়ায় স্থূলতা রোগ দেখা যায়। গ্রিন টি সেই দূষিত পদার্থ দূর করে।

৫. অ্যাভোকাডো ফলটি লিভারের ক্ষতি হওয়া থেকে আটকায়।

৬. যকৃৎ-পরিশোধক খাবার হলো হলুদ। সেই কারণে হলুদ মেশানো খাবার খান।

৭. আপেলও লিভার সুস্থ রাখে। তাই প্রতিদিনের ডায়েটে আপেল রাখা উচিত।

৮. লিভারকে পরিষ্কার রাখতে ব্রকোলি ভীষণ উপকারী।

এ বিভাগের অন্যান্য সংবাদ