মেসিকে থাকার অনুরোধ আর্জেন্টিনা প্রেসিডেন্টেরও
লিওনেল মেসিকে জাতীয় দলে থাকার অনুরোধ জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাউরিসিও মাক্রি। আর্জেন্টিনা ফরোয়ার্ডকে ব্যক্তিগতভাবে ফোন করে বেশ কিছুক্ষণ কথাও বলেন তিনি।
শতবার্ষিকী কোপা আমেরিকার ফাইনালে টাইব্রেকারে চিলির কাছে হারের পরই ফুটবলবিশ্বকে অবাক করে দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। তিন বছরে টানা তৃতীয় বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে হেরে যাওয়ার দুঃখে মাত্র ২৯ বছর বয়সেই মেসির এই অবসরের ঘোষণা।
এভাবে মেসির অবসরের ঘোষণাটা মানতে পারছেন না তার ভক্ত-সমর্থকরা। ফেসবুক-টুইটারে মেসিকে এমন সিদ্ধান্ত না নেওয়ার আকুল আবেদন জানাচ্ছেন তারা। ফাইনালের পর চিলির গোলরক্ষক ক্লাদিও ব্রাভো মেসিকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন। আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা মেসিকে ২০১৮ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলে থেকে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাউরিসিও মাক্রিও মনে করেন, আরো অনেক বছর মেসি জাতীয় দলের হয়ে খেলুক। প্রেসিডেন্টের একজন মুখপাত্র এএফপিকে বলেন, ‘তিনি (মাক্রি) মেসিকে ফোন করে বলেছেন জাতীয় দলের পারফরম্যান্সে তিনি কতটা গর্ব অনুভব করেন। বলেছেন, মেসি যেন সমালোচনায় কান না দেন।’
আর্জেন্টিনা প্রেসিডেন্ট তার অফিশিয়াল টুইটার পেজ থেকেও টুইট করেন, ‘আমি আশা করি, বিশ্বের সেরা খেলোয়াড়টি আরো অনেক বছর দেশের হয়ে খেলা চালিয়ে যাবে।’

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 