ইস্তাম্বুলের আতার্তুক বিমানবন্দরে বোমা হামলা নিহত ৩৬
তুরস্কের ইস্তাম্বুলের আতার্তুক বিমানবন্দরে বোমা হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ১৪০ জনের বেশি আহত হয়েছেন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
কর্মকর্তারা বলেছেন, তিনজন আক্রমণকারী টার্মিনালের ঢোকার প্রবেশ পথের কাছে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এরপর পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে তারা নিজেদের উড়িয়ে দেয়।
প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম বলেছেন, আগের হামলার যোগসূত্র বিবেচনা করলে আইএস এই হামলার পেছনে থাকতে পারে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে বৈশ্বিক যুদ্ধের ক্ষেত্রে এই হামলা নতুন মোড় নেবে। ইস্তাম্বুলে যে হামলা হলো তা বিশ্বের যেকোনো বিমানবন্দরেই হতে পারে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 