আগুনের ওপর ধরে সন্তানকে শাস্তি দিলো বাবা (ভিডিওসহ)
শিশুটির বয়স মাত্র তিন বছর। অপরাধ, প্রস্রাব করে বিছানা ভিজিয়ে ফেলা। আর সেই অপরাধের জন্য কিনা শাস্তি দিতে তার সৎ বাবা তাকে বিবস্ত্র করে জ্বলন্ত আগুনের ওপর ধরে রাখলেন। এ সময় বাঁচার জন্য নিষ্পাপ শিশুটি চিৎকার-চেঁচামেচি করতে থাকে।
কিন্তু তার সেই চোখের জল নিষ্ঠুর বাবার পাশবিক শাস্তিকে নিরস্ত করতে পারেনি। সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে প্যারাগুয়ের অলিম্পিও শহরে। প্রতিবেশীদের একজন ভিডিওটি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন।
ভিডিওতে দেখা গেছে, শিশুটি চিত্কার করছে, ফের তার বাবা তাকে আগুনের উপর নিয়ে দাঁড় করানোর চেষ্টা করছে। বেশ কয়েক বার এ রকম করতে দেখা যায় ওই ব্যক্তিকে। এতে শিশুটির নিম্নাঙ্গ পুড়ে যায়। প্রতিবেশীরাই পুলিশকে খবর দেন। পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেফতার করে এবং শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 