News Bangla 24 BD | ইফতারিতে নুডলস রোল - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

পবিত্র রমজান মাস চলছে। দেখতে দেখতে রোজা প্রায় শেষের দিকেই শেষ আসছে।

গ্রীষ্মকালের তীব্র গরমে এই রোজা মানুষ একটি বেশিই ক্লান্ত হচ্ছে। তাই সারাদিনের রোজা ইফতারিতে পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি। ইফতারিতে নুডলস রোল পুষ্টিকর একটি খাবার হতে পারে যদি সেটা বাসা বাড়িতে নিজের হাতে তৈরি করতে পারেন।

পুর তৈরির প্রয়োজনীয় উপকরণ :
১. মুরগির মাংস দিয়ে কিমা ১/২ কাপ,
২. আদা বাটা ১ চা চামচ,
৩. রসুন বাটা ১ চা চামুচ,
৪. আলু কুচি ১/২ কাপ,
৫. নুডলস ১/২ কাপ,
৬. পেঁয়াজ কুচি ১ কাপ,
৭. মরিচ কুচি ১ টেবিল চামচ,
৮. গাজর কুচি,
৯. বরবটি কুচি,
১০. টেস্টিং সল্ট ১/২ চা চামচ,
১১. লবণ পরিমাণ মতো,
১২. তেল ভাজার জন্য,
১৩. সয়াসস ১ টেবিল চামচ এবং
১৪. ধনে পাতা কুচি ১ চা চামচ।

রোলের শিট তৈরির প্রয়োজনীয় উপকরণ:
১. দেড় কাপ ময়দা,
২. পরিমাণ মতো পানি,
৩. লবণ এক চিমটি এবং পরিমাণ মতো তেল।

প্রস্তুতপ্রণালীঃ
১. হাড়িতে পানি দিয়ে নুডুলস, গাজর, বরবটি ও আলু কুচি সেদ্ধ করে নিন।
২. প্যানে তেল গরম করে পেঁয়াজ ও বাটা মশলা দিয়ে মুরগির মাংস ভেজে নিন।
৩. মাংস ভাজা হয়ে আসলে নুডলস, লবণ, সয়াসস, টেস্টিং সল্ট, কাঁচা মরিচ দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে রাখুন। চুলা থেকে নামিয়ে ধনে পাতা কুচি ছিটিয়ে দিন।

৪. অন্যদিকে ময়দার সঙ্গে লবণ, পানি ও তেল মেখে খামির তৈরি করুন। এবার পাতলা করে ছোট ছোট রুটি বেলে তাওয়ায় হালকা সেকে নিন। এরপর রুটির ভেতরে একপাশে পুর রেখে দুই দিকের মুখ বন্ধ করে পেচিয়ে নিন।

৫. তারপর ডুবো তেলে মচমচে করে ভেজে নিন রোলগুলো। এরপর ইফতারিতে পরিবেশন করুন মজাদার নুডলস রোল।

৬. সঙ্গে টক কিছু থাকলে অনেক মজাদার হয়ে উঠবে এটি। মেহমানদের জন্যও আকর্ষণীয় একটি খাবার হতে পারে নুডলস রোল।

এ বিভাগের অন্যান্য সংবাদ