News Bangla 24 BD | জিন রহস্য: স্টার্ট না দিলেও চলে গাড়ি! (ভিডিও) - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

জলের ধারা নিম্ন দিকে যায়। আগুনের স্বভাব পোড়ায় সব কিছু কিন্তু পৃথীবিতে অনেক কিছু আছে, যা শাশ্বত এই নিয়ম মানে না।

সৌদি আরবে ওয়াদে আল জিন নামে পাহাড়ি এলাকায় গাড়ি স্টার্ট না দিলেও চলে উপরের দিকে। এই বিষয়টি নিয়ে রয়েছে নানা ধরনের মত। তবে ভূতাত্ত্বিকদের ধারণা উপত্যাকাঠিতে চুম্বনের উপস্থিতি বেশি থাকায় এ ঘটনা ঘটছে।

সম্প্রতি বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন এই ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। পাঠকদের জন্য ওই প্রতিবেদনটি হুবহু তুলে ধরা হল।

মদিনার মসজিদে নববী থেকে ৩০ কিলোমিটার দূরের ঐতিহাসিক জনপদ আল বায়দা উপত্যাকা। বড় বড় কালো পাহারে ঘেড়া এলাকাটি পরিচিত ওয়াদে জিন হিসেবে। এখানকার ৭-৮ কিলোমিটার জুড়ে নিউটলে গাড়ি রাখলেও চলতে থাকে স্বয়ংক্রিয়ভাবে। এমনকি উল্টো পথেও ১২০ কি.মি. বেগে ছুটতে থাকে পার্কিং মুডে থাকা গাড়ি।

স্থানীয়রা বলছেন, বছর পাঁচেক আগে আল বায়দা উপত্যাকার ওয়াদে জিন এলাকা দিয়ে ২০০ কিলোমিটার সড়ক পথের কাজ শুরু হয়েছিল। কিছু দিন পর দেখা গেল এখানে রাখা রোলার পিচের গাড়িগুলো স্বয়ংক্রিয়ভাবে মদিনার দিকে যেতে শুরু করে। এমন ঘটনার পর সড়ক নির্মাণ কাজ বন্ধ রাখে কতৃপক্ষ।

বিকেল চারটার পর ওয়াদে জিন এলাকায় চলাচলে রয়েছে নিষেধাজ্ঞা। সৌদি মুসলমানদের বিশ্বাস কোন কুদরতের কারণেই ঘটছে এমন সব ঘটনা।

ভূতাত্ত্বিকদের ধারণা পাহাড়ে চুম্বনের উপস্থিতি বেশি। লৌহজাত কোন পদার্থের উপস্থিতি পেলেই উল্টো দিকে টানে। বৈজ্ঞানিক ভষায় বলা হয়, বিপরীত মধ্যাকর্ষণ। চৌম্বকতত্ত্ব বিপরীত মধ্যাকর্ষণ নাকি নিজের দৃষ্টিভঙ্গি।

প্রচলিত বিশ্বাস এই পাহাড়ে জিনদের বাস। তারাই এখান থেকে ঠেলে মদিনার দিকে গাড়ি পাঠায়। কিছু বাসিন্দার দাবি, রাতের বেলায় এ এলাকায় শুনতে পাওয়া যায় অদৃশ্য আওয়াজ। তরজমা করলে মানে দাঁড়ায় এই এলাকা ছেড়ে যাও।

এ বিভাগের অন্যান্য সংবাদ