News Bangla 24 BD | অভিমান ভেঙে আগস্টেই দলে ফিরছেন মেসি - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

অভিমান ভেঙে আগস্টেই দলে ফিরছেন মেসি


আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেয়ার পর থেকেই ফেসবুক-টুইটারে লিওনেল মেসিকে চরম সিদ্ধান্ত না নেয়ার আকুল আবেদন জানাচ্ছে সাধারণ মানুষ। তবে এবার মেসি ভক্তদের জন্য সুখবর হল অভিমান ভেঙে আগস্টে আবারো আন্তজাতিক ফুটবলে ফিরছেন মেসি।

স্পেনের প্রভাবশালী দৈনিক মার্কা জানিয়েছে, আগস্টে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে নিজের সিদ্ধান্ত বদলাবেন মেসি।’ এছাড়া অভিমান ভেঙে দেশের হয়ে আবারো খেলবেন মেসি এমন ইঙ্গিত দিয়েছেন স্বয়ং দেশটির প্রেসিডেন্ট মার্সিও মার্সি।

কেবিনেট মিটিং শেষে তিনি জানান, মেসি ঈশ্বর প্রদত্ত একটি উপহার। আমরা ভাগ্যবান যে এমন একজনকে পেয়েছি। তার সাথে ফোনে আমার কথা হয়েছে, বলেছি, সমালোচকদের কথায় কান দিও না। আমরা তোমাকে নিয়ে খুশি। আগামী সপ্তাহে বার্সা সুপার স্টারের সাথে দেখা হবার কথা রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে হারের পর, ২০১৫ কোপা আমেরিকার ফাইনাল এবং সর্বশেষ ২০১৬ কোপা আমেরিকার ফাইনাল। টানা তিন ফাইনালে হেরে বিধ্বস্ত মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরেরই ঘোষণা দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ