News Bangla 24 BD | কর্মীদের ঘুমের জন্য অর্থ দেয় কোম্পানি - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের বীমা জায়ান্ট এইটনা তাদের কর্মীদের ঘুমের জন্য অর্থ দেয়। ওই কোম্পানি মনে করে কর্মচারীরা আগের রাতে কেমন ঘুমোচ্ছে তার ওপর তাদের কাজের পারফরমেন্স অনেকটাই নির্ভর করে। সে কারণে ভালো ঘুমের শর্তে বাড়তি বোনাস দিচ্ছে এই কোম্পানি। খবর বিবিসির।

প্রতি রাতে অন্তত সাত ঘণ্টা নিরবচ্ছিন্ন ঘুমানোর শর্তে বছরে একজন কর্মীকে ৩শ ডলার পর্যন্ত দেয়া হচ্ছে। তবে কর্মীরা আসলেও ঘুমাচ্ছে কিনা সেটা প্রমাণ করতে কর্মচারীরা ঘুমের সময় কব্জির সাথে একটি মনিটর বেঁধে রাখে। ঐ মনিটরের সঙ্গে অফিসের কম্পিউটারের সংযোগ থাকে।

অনেক সময় কর্মচারীদের মুখের কথাও গ্রহণ করে কোম্পানি। কোম্পানির ভাইস প্রেসিডেন্ট কে মুনি বলেন, এ নিয়ে আমরা চিন্তিত নই। কেননা আমরা কর্মচারীদের বিশ্বাস করি।

২০০৯ সালে এইটনা ঘুমের এই স্কিম চালু করে। ২০০৪ সাল নাগাদ পঁচিশ হাজার কর্মচারীর দশ হাজারই এতে যোগ দেয়। গত বছর অর্থাৎ ২০১৫ সালেই যোগ দিয়েছেন ১২০০ কর্মচারী।

শুধু ঘুম নয়, শরীরচর্চা করলেও কর্মচারীদের বাড়তি পয়সা দেওয়া হয়। ২০১১ সালে আমেরিকান অ্যাকাডেমি অব স্লিপ মেডিসিনের এক গবেষণায় বলা হয়, যুক্তরাষ্ট্রে ভালো ঘুমের অভাবে বছরে কর্মচারী প্রতি গড়ে ১১.৩ কর্মদিন নষ্ট হয়। টাকার হিসাবে এই ক্ষতি ২২৮০ ডলার। যুক্তরাষ্ট্রের অর্থনীতির মোট ক্ষতি হয় বছরে ৬৩০০ কোটি ডলারেরও বেশি।

এসব বিবেচনা থেকেই এই বীমা কোম্পানি অভিনব এই স্কিম নিয়েছে এবং তা অব্যাহত রেখেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ