News Bangla 24 BD | বাগদাদে বোমা হামলায় নিহত ৮২ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ইরাকের রাজধানী বাগদাদে পৃথক বোমা হামলায় কমপক্ষে ৮২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২০০ জন।

শনিবার রাতে কারাদা ও আল-শাব এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মধ্যপ্রাচ্যের সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করেছে। গত মাসে ইরাকি বাহিনী আইএসের হাত থেকে ফালুজা পুনর্দখলের পর সন্ত্রাসী গোষ্ঠীটির এটাই সবচেয়ে ভয়াবহ হামলা।

পুলিশ ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার মধ্যরাতে মধ্য বাগদাদের ব্যস্ততম বাজার এলাকা কারাদায় বিস্ফোরকবোঝাই একটি শীতাতপনিয়ন্ত্রিত ট্রাকের বিস্ফোরণ ঘটানো হয়। ঈদ উপলক্ষে ওই এলাকাটির বিপণিবিতানগুলোতে উপচে পড়া ভিড় ছিল। নিহতদের অধিকাংশই শিশু। বিস্ফোরণের মাত্রা এতটাই ভয়ংকর ছিল যে আশপাশের কয়েকটি ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার সকালেও এসব ভবনে আগুন জ্বলতে দেখা গেছে।

একই দিন শিয়া অধ্যুষিত আল-শাব এলাকার একটি বাজারে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে কমপক্ষে দুজন নিহত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে বিস্ফোরণের পর কারদার রাস্তায় ব্যাপক ধোঁয়া দেখা গেছে। রোববার সকালে টেলিভিশন ফুটেজে বিস্ফোরণস্থলের চারটি ভবনকে আংশিক ও পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ