ইরাকে নিহতের সংখ্যা বেড়ে ১৩১, তিন দিনের রাষ্ট্রীয় শোক
ইরাকের রাজধানী বাগদাদে জোড়া বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩১ জনে। ওই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০০ জন। সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে ঘোষণা করা হয়েছে তিন দিনের রাষ্ট্রীয় শোক।রবিবার (৩ জুলাই) বাগদাদের ব্যস্ত বাণিজ্যিক এলাকা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। ইরাকের পুলিশ ও মেডিক্যাল সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে ১৩১ জনে দাঁড়িয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।প্রধানমন্ত্রী হায়দার আবাদি শিয়া অধ্যুষিত কেন্দ্রীয় বাগদাদের আক্রান্ত এলাকা পরিদর্শনে গেলে তার বহর আটকে দেয় বিক্ষুব্ধ জনগণ। পরে প্রধানমন্ত্রীর দফতর থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর কথিত সংবাদমাধ্যম আমাক অ্যাজেন্সিতে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি এই হামলার দায় স্বীকার করেছে।বাগদাদের ব্যস্ত বাণিজ্যিক এলাকায় গাড়িতে ভর্তি শক্তিশালী বিস্ফোরকের মাধ্যমে এই হামলা চালানো হয়। হামলার সময় ইরাকিরা সেহরি খাওয়ায় ব্যস্ত ছিলেন।
সামাজিক যোগাযোগমাধমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর কারাদার সড়কের মাঝখানে আগুন জ্বলছে। রবিবার সকালে রয়টার্সের ধারণ করা ভিডিওতে দেখা গেছে বিস্ফোরণের কারণে অন্তত চারটি ভবন মারাত্মক কিংবা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।দ্বিতীয় বোমা হামলাটি হয় আল শাবাব এলাকায়। এ এলাকায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত করা হয়। সেসময় অন্তত ২ জন নিহত হন। আইএস-এর বিবৃতিতে তারা এ হামলাকে আত্মঘাতী হিসেবে উল্লেখ করেছে।
সূত্র: বিবিসি, আলজাজিরা।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 