News Bangla 24 BD | স্ত্রীর নিচে চাপা পড়ে স্বামীর মৃত্যু ! - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

আরো একটি অদ্ভুত ঘটনার সাক্ষী হল বিশ্ববাসী। প্রতিবেশি ভারতের রাজকোটে অন্যরকম এক দুর্ঘটনায় মারা গেলেন এক বয়স্ক দম্পতি। তারা হলেন- নটবরলাল বিথলানি ও মঞ্জু বিথলানি। তারা থাকতেন অভিজাত কালাভাড় রোডের রমধাম সোসাইটিতে।

সোমবার ভোর চারটে নাগাদ ছেলে আশিসের শ্বাসকষ্টের খবর পেয়ে সিঁড়ি দিয়ে হুড়মুড়িয়ে উঠে ছেলের ঘরে যাচ্ছিলেন মঞ্জুলাদেবী। ঠিক পিছনেই ছিলেন স্বামী নটবরলাল।

সে সময় পা পিছলে ১২৮ কেজির মঞ্জুলা স্বামীর ওপর পড়ে যান। নটবরলালের মাথায় মারাত্মক চোট লাগে, আহত হন মঞ্জুলাও। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে দুজনেরই মৃত্যু হয়।

এই দম্পতির ছেলে আশিসের স্ত্রী নিশা তাঁদের বাঁচানোর চেষ্টা করলে পিছলে পড়েন তিনিও। পায়ে চোট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি। জানা গেছে, রমধাম সোসাইটির দোতলা বাংলোর একতলায় থাকতেন ওই স্বামী স্ত্রী, দোতলায় ছেলে আশিস ও পুত্রবধূ নিশা। সোমবার ভোর চারটে নাগাদ আশিসের শ্বাসকষ্ট শুরু হলে নিশা নীচে ওষুধ আনতে যান।

তখনই জেগে উঠে বিষয়টি জানতে পারেন ওই প্রৌঢ় দম্পতি। জানা গেছে, নটবরলাল ও মঞ্জুলা সব সময় আশিসের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকতেন। ভোরবেলা ছেলের অসুস্থতার খবরে যত তাড়াতাড়ি সম্ভব তাঁর কাছে যাওয়ার চেষ্টা করছিলেন তাঁরা। তার জেরে এই দুর্ঘটনা।

এ বিভাগের অন্যান্য সংবাদ