News Bangla 24 BD | মদিনায় মসজিদে নববীর পাশে আত্মঘাতী হামলা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

সৌদি আরবের মদিনায় মসজিদে নববীর কাছে আত্মঘাতী বোমা হামলায় অন্তত চার নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। নিরাপত্তা রক্ষীরা বাধা দিলে শরীরে বেঁধে রাখা বোমা বিস্ফোরণ ঘটায় হামলাকারী। মসজিদে নববী মহানবীর (সা.) মসজিদ হিসেবে খ্যাত।

সৌদি আরবের আল আরাবিয়া টেলিভিশন জানিয়েছে, সোমবার মাগরিবের নামাজের সময় মসজিদের পার্কিং এলাকার প্রধান নিরাপত্তা চৌকিতে এ হামলা হয়।

বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, দর্শনার্থীদের সঙ্গে পার্কিং এলাকা থেকে মসজিদে নববীর দিকে অগ্রসর হচ্ছিলেন হামলাকারী। এসময় নিরাপত্তা চৌকিতে বাধার মুখে পড়ে সে। এসময় বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয় ওই হামলাকারী। এতে চার নিরাপত্তারক্ষী ও হামলাকারী নিহত হন। হামলায় আরও পাঁচ কর্মকর্তা আহত হয়েছেন।
তবে আল আরাবিয়ার প্রতিনিধি জানিয়েছেন, আত্মঘাতী হামলাকারী নিরাপত্তারক্ষীদের সঙ্গে ইফতার করার আগ্রহ দেখিয়ে তাদের পাশে আসেন এবং পরে বিস্ফোরণ ঘটান। মক্কার কাবা শরীফের পরে মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র মসজিদে নববী।

মদিনায় ওই হামলার কাছাকাছি সময় আরো দুইটি আত্মঘাতী হামলা হয়েছে সৌদি আরবে। দেশটির পূর্বাঞ্চলীয় শহর কাতিফে একটি শিয়া মসজিদের কাছে হামলা হয়। সেখানে হামলাকারী নিজে নিহত হয়েছে।

এর কয়েক ঘণ্টা আগে সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দায় যুক্তরাষ্ট্র কনস্যুলেটের কাছে বোমা বিস্ফোরণে হামলাকারী নিহত ও অপর দুজন আহত হয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ