News Bangla 24 BD | আজ ঈদুল ফিতর পালন করছে তুরস্ক - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

তুরস্কের মুসলমানরা আজ পবিত্র ঈদুল ফিতর পালন করছে। মুসলিম প্রধান এই দেশটিতে রমজানের রোযা শেষে আজ সম্প্রতি, আনন্দ আর ভালোবাসার বার্তা নিয়ে এসেছে ঈদ। ঘরে ঘরে আজ অনাবিল আনন্দ।

দেশটিতে ঈদ উপলক্ষে নয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। জুলাইর ২ তারিখ থেকে ছুটি শুরু হয়েছে। তবে আনুষ্ঠানিক ছুটি থাকছে আজ থেকে ৭ জুলাই পর্যন্ত। কিন্তু প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম ৮ তারিখকেও সরকারি ছুটি হিসেবে ঘোষণা করে একটি সার্কুলারে স্বাক্ষর করেছেন।

দেশটিতে ৬ তারিখ থেকে পবিত্র রমজানের রোযা রাখা শুরু করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কাল মুসল্লিরা শেষ ইফতার করেছেন। আর আজ সবার ঘরে ঘরে ঈদের আনন্দ।

রমজান মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার ও পানাহার থেকে বিরত থাকে। এ মাস সংযমের মাস। এ মাসে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বেশি বেশি ইবাদত বন্দেগী করে থাকেন।

ঈদের দিনের শুরুতেই সকালে ঈদের নামায আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সবাই নিজেদের আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবের বাড়িতে বেড়াতে গিয়েছেন। তবে এই দিনটি সবচেয়ে বেশি আনন্দে কেটেছে শিশুদের। তারা পুরো দিন এখানে সেখানে ঘুরে আনন্দ করেছে।

তবে এবার এখনো শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবসহ সংযুক্ত আরব আমিরাতের দেশগুলোতে মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে না। ওই দেশগুলোতে আজ পবিত্র রমজান মাসের শেষ দিন অর্থাৎ শেষ ইফতার করবেন মুসল্লিরা। আর ঈদুল ফিতর পালিত হবে বুধবার।

সোমবার আমিরাতের চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে কমিটি সদস্যরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছেন।

সে হিসেবে বাংলাদেশে সৌদি ও আমিরাতের একদিন পর অর্থাৎ বৃহস্পতিবার পালিত হতে পারে ঈদুল ফিতর।

এ বিভাগের অন্যান্য সংবাদ