News Bangla 24 BD | বাংলাদেশ সফরের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ইংলিশ অধিনায়ক - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

বাংলাদেশ সফরের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ইংলিশ অধিনায়ক


CARDIFF, WALES - JULY 01:  England captain Eoin Morgan waits to bat during a nets session at SWALEC Stadium on July 1, 2016 in Cardiff, England.  (Photo by Gareth Copley/Getty Images)
CARDIFF, WALES - JULY 01: England captain Eoin Morgan waits to bat during a nets session at SWALEC Stadium on July 1, 2016 in Cardiff, England. (Photo by Gareth Copley/Getty Images)

গুলশান হামলার পর বাংলাদেশ সফর নিয়ে নতুন করে ভাবছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এবার দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন দেশটির ওয়ানডে অধিনায়ক এডুইন মর্গ্যান।

আগামী ৩০ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ইংল্যান্ড ক্রিকেট দলের। তবে শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় দুই পুলিশ সদস্য ও ১৭ জন বিদেশি নাগরিকসহ কমপক্ষে ২২ জনের মৃত্যুর পর শনিবার ইসিবি জানায়, আগামী কয়েক সপ্তাহ বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে তারা। আর বাংলাদেশ সফর নিয়ে শুনবে সরকারের পরামর্শ।

মর্গ্যান বলেন, ‘আমি মনে করি এই মুহূর্তে বড় শঙ্কা রয়েছে। আমরা সবসময়ই বড় সিদ্ধান্তগুলো ইসিবির হাতে ছেড়ে দিয়েছি। তারা প্রতিবেদন লিখে, কাউকে পরিস্থিতি দেখতে পাঠায় তা নিরাপদ কিনা এবং এরপর খেলোয়াড়রা এ নিয়ে সন্তুষ্ট বা অসন্তুষ্ট কিনা দেখে। কিন্তু এ মুহূর্তে এটা বড় শঙ্কার বিষয়।’

সফরটি বাংলাদেশের বাইরে নিরপেক্ষ কোনো ভেন্যুতে সরিয়ে নেওয়ার প্রসঙ্গ উঠলে ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক বলেন, “আমি মনে করি, এটা সম্ভব হতে পারে।’

তবে সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি প্রধান নাজমুল হাসান। তিনি বলেন, ‘ইংল্যান্ড যে রিঅ্যাকশন দিয়েছে, সেটা আমি দেখেছি। তাদের এই রিঅ্যাকশন স্বাভাবিক। আমরা যদি ওদের জায়গায় থাকতাম, একই জিনিস করতাম।’

প্যারিস হামলার পরও ইউরো চলায় আশাবাদী হচ্ছেন তিনি। তিনি বলেন, ‘এখানে খুব গুরুত্বপূর্ণ দুটি ইস্যু আছে। আপনারা খেয়াল করবেন প্যারিসে যে আক্রমণ হয়েছে তারপর কিন্তু ওখানে খেলা বন্ধ হয়ে যায়নি। খেলা তার নিজস্ব গতিতেই চলবে আমি বিশ্বাস করি। এছাড়া ইংল্যান্ড সিরিজ হতে এখনো তিন মাস বাকি। এই লম্বা সময়ে বাংলাদেশের এই পরিস্থিতি থাকবে না।’ ক্রিকইনফো

এ বিভাগের অন্যান্য সংবাদ