News Bangla 24 BD | মদিনার মসজিদে নববীতে ঈদের জামাত অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

সৌদি আরবের মদিনায় মসজিদে নববীতে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় আজ বুধবার ভোর ৫টা ৫২ মিনিটে ঈদের নামাজ শুরু হয়। মসজিদে নববীর ঈদের জামাতে ইমামতি করেন সেখানকার ইমাম শেখ আবদুল বারী আল সুবাইতি।

নামাজে মদিনার সরকারি কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্থানীয় বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। মদিনাবাসী ছাড়াও মসজিদে নববীর ঈদের জামাতে অংশ নেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা হাজার হাজার মুসল্লি। মদিনায় অবস্থানরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এই ঈদের জামাতে নামাজ পড়েন। ঈদের নামাজ শেষে খুতবায় মুসলিম বিশ্বের শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ