News Bangla 24 BD | বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র : ওবামা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

যুক্তরাষ্ট্র সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। গুলশানে জঙ্গি হামলায় নিহত জাপানিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের কাছে লেখা এক চিঠিতে ওবামা একথা বলেন। ওবামা শুক্রবার অ্যাবেকে এই চিঠি পাঠান বলে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

জাপানের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো সেই চিঠিতে লেখা হয়, ‘এই হামলা চরম নিষ্ঠুরতা, বিশেষত কারণ আপনার নাগরিকরা ঢাকায় ছিলেন বাংলাদেশের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়তে।’

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলায় নিহত ২০ জনের মধ্যে ১৭ জনই বিদেশি নাগরিক, যাদের সাতজন জাপানের। নিহত জাপানিদের অধিকাংশই ঢাকার মেট্রোরেল প্রকল্পে কাজ করছিলেন। এই হামলার পর ওবামার পক্ষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছিলেন তিনি।

জাপানের প্রধানমন্ত্রীকে লেখা ওই চিঠিতে ওবামা গুলশানে হামলায় নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি ‘গভীর’ সমবেদনা জানান। আহত জাপানিদের দ্রুত সুস্থতা প্রত্যাশা করেন তিনি।

চিঠিতে ওবামা বলেন, সন্ত্রাসবিরোধী লড়াইয়ে জাপান, বাংলাদেশ ও বাকি আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। বিডি নিউজ।

এ বিভাগের অন্যান্য সংবাদ