বিয়ের আনন্দ এক নিমেষেই যেন ফিকে হয়ে গেল। দুপক্ষের লোকজন যখন বিয়ের উৎসব নিয়ে ব্যস্ত ঠিক তখনই ঘটল অনাকাঙ্খিত এক ঘটনা। বিয়ের দিন এমন ঘটনা ঘটবে কেউ ভাবতেই পারেনি।
পাঞ্জার সুল্লিয়া তালুকে বুধবার এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। সচীন নামের ৩২ বছর বয়সী ওই বর বিয়ের মাত্র তিন ঘণ্টা আগে বাথরুমে পা পিছলে পড়ে মারা গেছেন।
সুব্রমানইয়ার স্থানীয় পুলিশ জানিয়েছে, পাঞ্জার বাসিন্দা সচীন পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে তিনি শেভ করার জন্য বাথরুমে ঢুকেছিলেন। পরে বাথরুমে পা পিছলে পড়ে তার মৃত্যু হয়। সেসময় বাড়ির লোকজন বিয়ের আয়োজন করছিল।
সচীন শেভ করা শেষ করে বাথরুম থেকে বের হওয়ার সময়ই পা পিছলে পড়ে যান। সঙ্গে সঙ্গেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তার পরিবারের লোকজন তাকে বাড়ি থেকে ৫০ কিলোমিটার দূরের পুত্তুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মঙ্গলবার রাতেই সচীনের মেহেদি উৎসব পালন করেছে তার পরিবার। কেউ ভাবতেই পারেনি বিয়ের দিন এভাবে সামান্য একটা দুর্ঘটনায় প্রাণ হারাবে সচীন। গায়ত্রী নামের এক মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সচীনের। দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে ঠিক হয়েছিল। সচীনের মৃত্যুতে দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 