News Bangla 24 BD | নিস হামলায় জড়িত সন্দেহে আটক ২ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে বাস্তিল দিবসের অনুষ্ঠানে ট্রাক হামলায় জড়িত সন্দেহে আরো দুজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। দেশটির বিচার বিভাগীয় সূত্র এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় তিউনিসিয়ান বংশোদ্ভূত ফ্রান্সের নাগরিক মোহাম্মদ লাহোইয়েজ বোহলেল অনুষ্ঠানে উপস্থিত জনতার ওপর ট্রাক চালিয়ে দিলে অন্তত ৮৪ জন নিহত হয়।

এর আগে হত্যাকাণ্ডের পর নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত ১২ হাজার পুলিশ মোতায়েন করেছে ফ্রান্স। নিস হামলায় জড়িত সন্দেহে সর্বশেষ এ দুজনসহ মোট সাতজনকে আটক করলো দেশটির পুলিশ।

বাস্তিল দিবস উদযাপন উপলক্ষে নিস শহরের বিখ্যাত প্রমেনেদ দে আঁগলাইসে জনতা যখন আতশবাজি পুড়িয়ে আনন্দ উদযাপনে মত্ত ছিল, তখনই দ্রুতগতির একটি ট্রাক ইচ্ছে করেই জনতার উপর উঠিয়ে দেন চালক। প্রমেনেদ দে আঁগলাইসে যখন ট্রাকটি কার্যত থেমে যায় তখনই পুলিশ গুলি চালিয়ে চালককে হত্যা করে।

তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র দেশটির বার্তাসংস্থা এএফপিকে জানান, হামলার প্রস্তুতি হিসেবে হত্যাযজ্ঞ চালানোর দুদিন আগেও ওই এলাকা ঘুরে এসেছিলেন হামলাকারী।

তিউনিশিয়ার নিরাপত্তা সূত্রগুলো বিবিসিকে বলছে, হামলাকারী সর্বশেষ আট মাস আগে তিউনিশিয়া সফর করেছিলেন। তবে হামলাকারী সিরিয়ায় প্রশিক্ষণ নিয়েছিলেন কিনা তা নিশ্চিত নয়। এছাড়া হামলা পরিকল্পনায় কারো সহায়তা ছিল না তা স্পষ্ট নয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ