News Bangla 24 BD | প্রতিভাবানদের খোঁজে এইচপির ট্রেনিং - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

প্রতিভাবানদের খোঁজে এইচপির ট্রেনিং


দেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবানদের খুঁজতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার কোমর বেঁধে নেমেছে। মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেনদের মত তরুন দেশের সর্বত্র রয়েছে। তাদেরকে বের করতে হবে। আর এই সন্ধ্যানে দায়িত্ব দেয়া হল বিসিবির গেম ডেভেলপম্যান্টকে। একদিন পর জাতীয় দলের অনুশীলন তার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফর্মেন্স ইউনিটের (এইচপি) অনুশীলন শুরু করে দিয়েছে গতকাল রোববার থেকে।

প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে ছুটিতে রয়েছেন। ১৯ জুলাই তিনি দেশে ফিরে এসে জাতীয় দলের অনুশীলনে যোগ দিবেন বলে বিসিবি থেকে জানানো হয়। তবে তার আগেই কোচকে ছাড়া বিসিবির এইচপি প্রোগ্রাম শুরু করে দেওয়া হয়েছে। গতকাল প্রথমদিনে অনুশীলনে এসেছেন ২৫জন খেলোয়াড়। মূলত, তরুন ক্রিকেটার খোঁজে এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।

বিসিবির গেম ডেভেলপম্যান্টের জাতীয় ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিমের অধীনে এই কার্যক্রম চলবে। সোহেল রহমান, সারোয়ার ইমরান, ওাহিদুল গনি, মিজানুর রহমান বাবুল ও জাফরুল ইসলাম ২৫জন ক্রিকেটারদের নিয়ে ট্রেনিং করবেন। তবে গেম ডেভেলপম্যান্টের প্রধান কোচ সায়মন হেলমেট এইচপির এই অনুষ্ঠানে থাকছেন না। ক্যারিবিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ে এই মুহূর্তে তিনি ব্যস্ত। খুব শীঘ্রই তিনি ঢাকায় ফিরবেন বলে জানিয়েছে বিসিবি।

গেম ডেভেলপম্যান্টের ম্যানেজার ফাহিম এই ট্রেনিং সম্বন্ধে বলেন, ‘খুব অল্প সময়ের জন্য এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে খেলোয়াড়দের স্কিল নিয়ে কাজ করা হবে। কোন ক্রিকেটার কোন দিক থেকে ভালো সেটা বিবেচনায় আনা হবে। ফিটনেস নিয়েও কাজ করব আমরা। এরপর নিজেদের মধ্যে দুএকটি ম্যাচও খেলব আমরা। সবকিছু হবে ধাপে ধাপে। তবে খেলোয়াড়দের ব্যাটিং ও বোলিং নিয়ে কাজ করা হবে। কার কি দুর্বলতা তা আমরা বের করে সমাধানের চেষ্টা করব। ব্যাটিং বোলিং ছাড়াও ফিটনেসের উপরও জোর দেয়া হবে।‘

ট্রেনিং করা অবস্থায় হাথুরুসিংহে ক্যাম্পে থাকা ক্রিকেটারদের পরখ করবেন। ম্যাচের দিনও তিনি মাঠে উপস্থিত থাকবেন। এখান থেকে দুই একজন যদি অনূর্ধ্ব-১৯ কিংবা জাতীয় দলে ঢুকতে পারে তাহলে সেটাই হবে বিসিবির সফলতা। ফাহিম এ প্রসংগে বলেন, কয়েকজন ক্রিকেটারের ফিটনেস খুবই ভালো। তাদের স্কিলও অন্যদের চাইতে অনেক বেশি উন্নত। আমাদের লক্ষ্য থাকবে সেই সব ক্রিকেটারদের আলাদা করে ট্রেনিং করানো। যাতে জাতীয় দলে তারা ঢুকতে পারে। অন্তত দুই থেকে তিনমাস সময় লাগবে। আশা করছি এই ধরনের ট্রেনিংয়ে খেলোয়াড়রা খুবই উপকৃত হবে।‘

এ বিভাগের অন্যান্য সংবাদ