News Bangla 24 BD | থাইল্যান্ডের 'ওয়াট রং খুন' মন্দির - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

থাইল্যান্ডের বিখ্যাত মন্দির ওয়াট রং খুন। মন্দিরটি শ্বেতমন্দির নামেই বেশি পরিচিত। এ বৌদ্ধ মন্দিরটি যেনো স্বর্গের অপরূপ সৌন্দর্য নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। দৃষ্টিনন্দন কারুকাজ আর শ্বেতশুভ্র অবয়বে অপার মহিমা ঘোষণা করছে যেনো।

মন্দিরটি ঐশ্বরিক অনুপ্রেরণার একটি উপকরণ হলেও, এটি বানিয়েছেন একজন মানব সন্তান। ১৯৯৭ সালে চালার্মচাই কোসিতপিপাত নামে এক শিল্পী এর নকশা করেন।

মন্দিরের মর্মর পাথরের মূর্তিগুলো দেখলে মনে হবে যেন সত্যি সত্যি স্বর্গের পরী নেমে এসেছে মাটিতে। কারুকার্যময় দুর্লভ শ্বেতহস্তী। শুঁড় তুলে চেয়ে আছে দিগন্তের পানে। ধ্যানরত বুদ্ধের মূর্তি যেন যেকোনো মুহূর্তে হাতে তুলে বলে উঠবে নিজের আলোয় আলোকিত হও। এমন অবাক করা আরো বিভিন্ন দৃষ্টিনন্দন কারুকার্য খচিত ভাস্কর্য, তোরণ, ফলক রয়েছে পুরো মন্দিরজুড়ে।

কিছুদিন আগে ভূমিকম্পে মন্দিরটি প্রায় ধ্বংস হয়ে যায়। কিন্তু কোসিতপিপাত পুনরায় এর স্বরূপে ফিরিয়ে আনেন। তবে এখনও কিছু ফাটলের কাজ মেরামত সম্পন্ন করা বাকি রয়েছে। তাই কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এখানে আগত দর্শনার্থীরা শুধু বাইরে থেকেই এই মন্দিরের ছবি তুলতে পারেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ