News Bangla 24 BD | মালিতে বন্দুকধারীদের হামলায় ১৭ সেনাসদস্য নিহত - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

মালিতে বন্দুকধারীদের হামলায় ১৭ সেনাসদস্য নিহত


মালির একটি সামরিক ঘাঁটিতে একদল বন্দুকধারীর হামলায় অন্তত ১৭ সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

দেশটির মধ্যাঞ্চলীয় শহর নামপালার ওই সামরিক ঘঁটিটি দখল করে এর একটি অংশে আগুন ধরিয়ে দেয় ভারী অস্ত্রে সজ্জিত হামলাকারীরা, জানিয়েছে বিবিসি।

মঙ্গলবার সকালে চালানো এ হামলায় আরো অন্তত ৩৫ সেনা আহত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। দুটি আলাদা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে।

হামলার ঘটনা জানার পর মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কেইটা নিরাপত্তা বিষয়ক জরুরি বৈঠক ডেকেছেন। বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর কমান্ডারদের ডাকা হয়েছে।

সামরিক ঘাঁটিতে হামলায় কতজন বন্দুকধারী ছিল তা জানা যায়নি। সম্প্রতি গঠিত একটি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করে বলেছে, ফুলানি নৃগোষ্ঠীর ওপর মালির সেনাবাহিনীর হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে এ হামলা চালানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ