News Bangla 24 BD | দক্ষিণ কোরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলা চালাতেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

দক্ষিণ কোরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলা চালাতেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা


দক্ষিণ কোরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে পারমাণবিক হামলা চালানোর উদ্দেশ্যেই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। মঙ্গলবার তিনটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর দেশটির সর্বোচ্চ নেতা এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার।

ওই ক্ষেপণাস্ত্রগুলো পরীক্ষার জন্য ব্যক্তিগতভাবে নির্দেশ দিয়েছিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পারমাণবিক হামলা চালানোর উদ্দেশ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হচ্ছে বলে বুধবার নিশ্চিত করেছেন কিম।

হুয়াজু এলাকা থেকে মঙ্গলবার ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে জানান, ক্ষেপণাস্ত্রগুলো ৫শ’ থেকে ৬শ’ কিলোমিটার দূরে উৎক্ষেপণ করা হয়।

প্রথম দুটি ক্ষেপণাস্ত্র ছিল স্বল্প মাত্রার। তবে তৃতীয় ক্ষেপণাস্ত্রটি মাঝারি মাত্রার ছিল। জাতিসংঘের নিষেধাজ্ঞা স্বত্তেও বার বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া।

নতুন করে আবারো উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় উদ্বেগ জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রধানমন্ত্রী হোয়াং কিয়ো আন বলেছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে খুব অল্প সময়ের মধ্যেই আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

এ বিভাগের অন্যান্য সংবাদ