News Bangla 24 BD | তুরস্কে জরুরি অবস্থা ঘোষণা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আগামী তিন মাসের তুরস্কে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বুধবার রাজধানী আঙ্কারায় দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল ও কেবিনেট বৈঠকের সিদ্ধান্তের পর তিনি এ ঘোষণা দেন।

এসময় এরদোয়ান সেনা অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে লড়াই করে যারা নিহত হয়েছেন তাদেরকে শহীদ হিসেবে ঘোষণা দেন। তাদের সাহসিকতার প্রসংশা করে এ লড়াইকে বীরত্বপূর্ণ বলে অভিহিত করেন। খবর বিবিসি, আল জাজিরা, ওয়াশিংটন পোস্ট

এছাড়া তুরস্কের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ করা উচিত নয় বলে মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেন, নিজেদের ভাগ্য নিজেদেরই ঠিক করে নেয়ার অধিকার রয়েছে তুর্কি জাতির।

আঙ্কারায় প্রেসিডেন্সিয়াল প্যালেস থেকে এরদোয়ান বলেন, সেনা অভ্যুত্থানে জড়িত সন্ত্রাসীদের নির্মূল করতে এই জরুরি অবস্থার প্রয়োজন দেখা দিয়েছিল।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে তুরস্কে সামরিক অভ্যুত্থানের চেষ্টা করে দেশটির সেনাবাহিনী। এ ঘটনায় বেসামরিক নাগরিকসহ এখন পর্যন্ত তিন শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে।

এছাড়া সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেনা সদস্য এবং বিচার বিভাগের কর্মকর্তাসহ আটক করা হয়েছে অন্তত ১৯ হাজারের বেশি। বরখাস্ত করা হয়েছে ৫০ হাজার সরকারি কর্মকর্তাকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ