২৯ আরোহী নিয়ে ভারতীয় বিমানবাহিনীর বিমান নিখোঁজ
২৯ আরোহী নিয়ে নিখোঁজ রয়েছে ভারতীয় বিমানবাহিনীর একটি বিমান। শুক্রবার স্থানীয় সময় সকাল ৮ টায় চেন্নাইয়ের তাম্বারাম থেকে উড্ডয়নের ১৫ মিনিটের মাথায় এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এএন-৩২ বিমানটির আন্দামানের পোর্ট ব্লেয়ারে নামার কথা ছিল।
কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি মূলত বিমান বাহিনীর সদস্যদের যাতায়াতের জন্য ব্যবহৃত হতো। উড্ডয়নের ১৫ মিনিটের মাথায় এর সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনার পরপর বিমানবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ড বিমানটির খোঁজে অভিযান চালাচ্ছে। বিমানটি বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়েছে কি না তল্লাশি চালাতে নৌবাহিনীর পক্ষ থেকে ওই এলাকায় হেলিকপ্টার পাঠানো হয়েছে।
ভারতীয় বিমান বাহিনীতে এএন-৩২ গোত্রের শতাধিক বিমান রয়েছে। ১৯৯৯ সালে এই গোত্রেরই একটি বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল। ২১ জনকে নিয়ে আকাশে উড়েছিল সেই বিমানটি। দিল্লি বিমানবন্দরে অবতরণের ঠিক আগেই সেটি ভেঙে পড়েছিল।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 