News Bangla 24 BD | তামান্নার দাবি ৪২ লাখ - News Bangla 24 BD
News Head
 নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ ঢাকায় নতুন সেবা চালু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা জর্ডানকে বিদায় করে টিকে রইল আলজেরিয়া, আর্জেন্টিনার গ্রুপে এখন কী সমীকরণ ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। বহুল আলোচিত বাহুবলি-দ্য বিগিনিং সিনেমায় তার অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন ‘মিল্ক বিউটি’ খ্যাত এ অভিনেত্রী।

বর্তমানে বাহুবলি সিনেমার পরবর্তী কিস্তি বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তিনি। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনেত্রী সিনেমাটি।

এদিকে খুব শিগগিরই জনতা গ্যারেজ শিরোনামের একটি অ্যাকশন-ড্রামা সিনেমাতে দেখা যাবে তামান্নাকে। তবে সিনেমাটিতে অভিনয় করছেন না তিনি। একটি আইটেম গানে দেখা যাবে তাকে। এই আইটেম গানটির জন্য তামান্না দাবি করেছেন ৪২ লাখ রুপি। নির্মাতারাও অবশ্য পারিশ্রমিকের ব্যাপারে কোনো আপত্তি করেননি। শোনা যাচ্ছে, নির্মাতারা চাইছেন এক রাতের মধ্যেই গানটির শুটিং শেষ করতে। এ অভিনেত্রীও এতে সম্মতি জানিয়েছেন।

জনতা গ্যারেজ সিনেমাটিতে অভিনয় করছেন-জুনিয়র এনটিআর, সামান্থা, নিতিয়া মেনন, মোহনলাল প্রমুখ। আগামী ২ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ