যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্যাসট্রপ শহরের একটি অ্যাপার্টমেন্টে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। রোববার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। গুলিতে ওই হামলাকারীও নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিকভাবে পুলিশ নিহতের সংখ্যা পাঁচ বলে জানিয়েছিল। পরে তারা এ সংখ্যা চার বলে জানায়।
ব্যাসট্রপ পুলিশের কর্মকর্তা ভিকি স্টেফানিক জানান, নিহতদের মধ্যে একজন পুরুষ, দুজন নারী ও এক শিশু রয়েছে। আহত আরেক শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে সে শঙ্কামুক্ত।
তিনি বলেন, নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছেন। জনগণের জন্য আর কোনো হুমকি নেই। তবে নিহতদের পরিচয় ও হামলার কারণ সম্পর্কে কিছুই জানাননি পুলিশের এই কর্মকর্তা।
ওই এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, নিহতরা ওই অ্যাপার্টমেন্টের বাসিন্দা ছিলেন।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 