রোববার ওয়ানডেতে মাঠে নামছেন মুস্তাফিজ
এরই মধ্যে চার ম্যাচে খেলে তিনটিতে হেরেছে সাসেক্সে। রয়েল ওয়ানডে কাপে দক্ষিণ গ্রুপের পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে মুস্তাফিজের দল। টি২০ ব্লাস্ট আপাতত বিশ্রামে থাকছে, এবার মাঠে গড়াচ্ছে রয়েল লন্ডন ওয়ানডে কাপের দ্বিতীয়ার্ধ।
৫০ ওভারের এই ম্যাচে সাসেক্সের প্রতিপক্ষ গ্লুসেস্টারশায়ার। ব্যাটিং শক্তি বাড়াতে দলে ফেরানো হয়েছে আইরিশ ব্যাটসম্যান এড জয়েসকে। এদিকে ইংল্যান্ডে অভিষেক ম্যাচে জাদু দেখিয়েছিলেন বাংলাদেশের কাটার মাস্টার।
৪ ওভার বল করে মাত্র ২৩ রান দিয়ে চার উইকেট নেন তিনি। ম্যাচ সেরার পুরস্কারও জিতেছিলেন মুস্তাফিজ। তবে পরের ম্যাচে ৩.২ ওভারে ৩১ রান দিলেও কোনো উইকেট পাননি বাংলাদেশের বোলিং বিস্ময়।
ফলে হেরে যায় তার দল।
ওয়ানডেতে সাসেক্স দল: লুক রাইট (অধিনায়ক), জোফরা আর্চার, উইল বিয়ার, ড্যানি ব্রিংগস, হ্যারি ফিঞ্চ, ক্রিস জর্ডান, ম্যাক ম্যাকহান, এড জয়েস, ক্রিস ন্যাশ, মুস্তাফিজুর রহমান, ফিল সল্ট ও আজমল শেহজাদ।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 