News Bangla 24 BD | দীর্ঘসময় বসে কাজ করলে যেসব সমস্যা হবেই - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

সুন্দর ভবিষ্যত গড়ার জন্য সবাইকেই প্রচুর পরিশ্রম করতে হয়। প্রতিটা মানুষই বর্তমানে সপ্তাহে ৪০ ঘণ্টার বেশিই কাজ করেন।

২০, ৩০ বা ৪০ বছর বয়সে সকলেই দীর্ঘক্ষণ অফিসে বসে ডেস্কে চাকরি করেন। শরীর নিয়ে তাদের বিশেষ ভাবনা নেই। কিন্তু পরে এই অভ্যাসই শরীরের নানা সমস্যা ডেকে আনে।

দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করলে যেমন হৃদযন্ত্রের সমস্যা অবশ্যম্ভাবী, তেমনই মেদবৃদ্ধি এবং সেই সংক্রান্ত নানা সমস্যাতেও ভোগেন মানুষ।

চিকিৎসকরা জানান, সপ্তাহে ৬ দিন ৯ ঘণ্টা করে কাজ করলে অনিদ্রা, অবসাদ, কম খিদের মতো নানা সমস্যার প্রবণতা বেড়ে যায় মানুষের মধ্যে। এমনকি নারীদের ক্ষেত্রে তা আয়ুও কমিয়ে দিচ্ছে বলে জানাচ্ছেন এক দল গবেষক।

ওহিও স্টেট বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক টানা ৩২ বছর ধরে কাজ করা সাড়ে ৭ হাজার জনের ওপর এক গবেষণা চালান। এদের মধ্যে ৭২ শতাংশ সপ্তাহে ৪০ ঘণ্টার বেশি কাজ করেন, তিন শতাংশ কাজ করেন ৬০ ঘণ্টার বেশি ও ২৮ শতাংশ মানুষ সপ্তাহে ৪০ ঘণ্টার কম কাজ করেন।

গবেষণায় দেখা গেছে যারা সপ্তাহে ৪০ ঘণ্টার বেশি কাজ করেন, তাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।

গবেষণা বলছে যারা সপ্তাহে ৪০ ঘণ্টার বেশি কাজ করেন তাদের মধ্যে বাতের সমস্যাও দেখা দেয়। নারীদের মধ্যে বাতের সমস্যায় আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি।

আবার যে সব নারী সপ্তাহে ৬০ ঘণ্টার বেশি কাজ করেন তাদের মধ্যে হার্টের সমস্যা, বাত ও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার প্রবণতা স্বাভাবিকের থেকে তিন গুণ বেশি।

এ বিভাগের অন্যান্য সংবাদ